ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

জরিমানা ছাড়াই ২২ নভেম্বর পর্যন্ত ভ্যাট রিটার্ন জমা দেবেন যেভাবে

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৫: ২০
জরিমানা ছাড়াই ২২ নভেম্বর পর্যন্ত ভ্যাট রিটার্ন জমা দেবেন যেভাবে
সংগৃহীত

ই-ভ্যাট সিস্টেমের সার্ভার জটিলতার কারণে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন নির্ধারিত সময়ে জমা দিতে না পারা করদাতাদের জন্য সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই অনলাইনে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন দাখিল করা যাবে।

সোমবার (১৬ নভেম্বর) এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করে এনবিআর। মঙ্গলবার (১৭ নভেম্বর) আদেশটি সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৩ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত বিশেষ আদেশে বলা হয়, গত ১৫ নভেম্বর থেকে ই-ভ্যাট সিস্টেমে একই সময়ে ব্যবহারকারীর সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়ায় সার্ভারে জটিলতা দেখা দেয়। ফলে নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের কর রিটার্ন দাখিলের কার্যক্রম ব্যাহত হয়।

এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ দেওয়া ক্ষমতাবলে রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর।

যেভাবে রিটার্ন জমা দেবেন

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪৫ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

করদাতাদের অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন অনলাইনে ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে দাখিল করতে হবে। এ জন্য ই-ভ্যাট সিস্টেমে প্রবেশ করে নির্ধারিত পদ্ধতিতে রিটার্ন জমার কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আগামী ২২ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলেই বর্ধিত সময়ের সুবিধা পাওয়া যাবে। এ সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো সুদ বা জরিমানা দিতে হবে না।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন