https://newsbdc.com/national/mwm0dxcrm0
রূপপুর থেকে টানা ৮০ বছর বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মধ্য দিয়ে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মধ্য দিয়ে পারমাণবিক উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ এগোল বাংলাদেশ।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩৪ মিনিট আগে
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, মঙ্গলবার প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। পরীক্ষার সময় সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয়। বর্তমানে উৎপাদন কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থিতিশীল রাখা হয়েছে। আরও কিছু পরীক্ষা শেষে ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৩৭ মিনিট আগে
ভিভিইআর-১২০০ মডেলের কেন্দ্রটির নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০১৭ সালের ৩০ নভেম্বর। এর আগে ঋণ চুক্তি, স্থান নির্বাচন ও নকশা প্রণয়নসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজে ব্যয় হয় অন্তত পাঁচ বছর। করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে প্রকল্পটির উৎপাদন কার্যক্রম আরও পিছিয়ে যায়। প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছিল ২০২৩ সাল। ডলারের দাম বৃদ্ধির কারণেও নির্মাণ ব্যয় বেড়েছে।
সংশ্লিষ্টদের ভাষ্য, বাণিজ্যিক উৎপাদন শুরু হলে কেন্দ্রটি একটানা ১৮ থেকে ২৪ মাস বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এর প্ল্যান্ট ফ্যাক্টর বা সক্ষমতার ব্যবহার ৮৫ থেকে ৯০ শতাংশ পর্যন্ত হতে পারে। কেন্দ্রটির মূল আয়ুষ্কাল ৬০ বছর। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে তা আরও ২০ বছর বাড়ানো সম্ভব।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৪৫ মিনিট আগে
অন্যদিকে কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সাধারণ আয়ুষ্কাল প্রায় ২০ বছর। সংস্কারের মাধ্যমে এসব কেন্দ্র আরও পাঁচ বছর চালানো যায়। সে তুলনায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দীর্ঘমেয়াদি উৎপাদন সক্ষমতা জ্বালানি খাতে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সরবরাহের সুযোগ তৈরি করতে পারে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।