https://newsbdc.com/national/mwm0er2xgo
পর্যায়ক্রমে সব মাদরাসায় চালু হবে মিড-ডে মিল: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী সরদার।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৯ মিনিট আগে
লিখিত প্রশ্নে সংসদ সদস্য জানতে চান, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক, ব্যাগ, জুতা ও মিড-ডে মিল দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু এবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীরা এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো তাদের জন্যও একই সুবিধা নিশ্চিত করা হবে কি না।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৫১ মিনিট আগে
জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও খাদ্যকে অগ্রাধিকার দিয়ে কর্মসূচি নেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো এবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদেরও পোশাক, ব্যাগ, জুতা ও মিড-ডে মিল সরবরাহের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ‘মাদরাসা এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট প্রোগ্রাম’ নামে একটি স্কিম প্রণয়ন করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, এ স্কিমের আওতায় ২০২৬-২০৩১ অর্থবছরে দেশের সব মাদরাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল চালু করা হবে। এর মধ্যে এবতেদায়ী মাদরাসাও অন্তর্ভুক্ত থাকবে। ধাপে ধাপে সব মাদরাসার শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনা হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।