https://newsbdc.com/national/mwm0hm56p1
এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির
বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন সিইসি।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩৩ মিনিট আগে
এনআইডি সেবায় দুর্নীতি বন্ধের উপায় সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ চেয়ে তিনি বলেন, ‘এনআইডি কেন্দ্রিক যে দুর্নীতি হয়, এখান থেকে মুক্তি চাই। এনআইডি কেন্দ্রিক দুর্নীতি হচ্ছে না, এমন একটা পরিবেশ চাই। কীভাবে আমরা এটা নিশ্চিত করতে পারি, সে বিষয়ে আপনারা পরামর্শ দেবেন।’
সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমাতে সিইসি নির্দেশ দেন, যেকোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে বার্তা দিয়ে জানাতে হবে যে আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে। কোনো আবেদনে কাগজপত্রের ঘাটতি থাকলে একসঙ্গে অনেক কাগজের তালিকা না দিয়ে শুধু প্রয়োজনীয় মৌলিক কাগজটির কথা জানাতে হবে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৩৫ মিনিট আগে
এনআইডি সেবায় নাগরিকদের হয়রানির অভিযোগে বিব্রতবোধের কথা জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রতিদিন ডাক সই করার সময় অন্তত ছয়টি এনআইডি-সংক্রান্ত আবেদন তাঁর নজরে আসে। এসব আবেদনে কেউ ছয় মাস, কেউ ১০ মাস, আবার কেউ এক বছর আগে আবেদন করেও সেবা না পাওয়ার অভিযোগ জানান।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।