ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

তারুণ্যকে এগিয়ে যেতে হবে, নতুন উদ্ভাবনে পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১: ৪৩
তারুণ্যকে এগিয়ে যেতে হবে, নতুন উদ্ভাবনে পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
সংগৃহীত

তারুণ্যকে এগিয়ে যাওয়ার পাশাপাশি নতুন কিছু উদ্ভাবনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণদের পাশে থাকবে সরকার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩১ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এভিয়েশন খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবস্থানকে কাজে লাগাতে হবে। এ খাতে তরুণ প্রজন্মকে আরও বেশি অবদান রাখতে হবে এবং নতুন উদ্ভাবনের দিকে মনোযোগী হতে হবে।

তরুণদের উদ্দেশে তারেক রহমান বলেন, গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে হবে। পরিবেশ ও সহযোগিতা পেলে তারুণ্য আকাশও জয় করতে পারে।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৩৩ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তিনি আরও বলেন, বাংলাদেশের তৈরি স্যাটেলাইট একদিন বাংলাদেশ থেকেই মহাকাশে উৎক্ষেপণ করা হবে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য রয়েছে সরকারের।

প্রধানমন্ত্রী বলেন, তরুণদের উদ্ভাবনী উদ্যোগ যাতে হারিয়ে না যায়, সে জন্য স্টার্টআপ ফান্ড থেকে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন