https://newsbdc.com/national/mwn7b2qkcg
নিরাপদ রূপগঞ্জ গড়তে এমপি দীপু ভূঁইয়ার উদ্যোগে তিনটি ফায়ার স্টেশন স্থাপনের প্রক্রিয়া এগোচ্ছে
রূপগঞ্জবাসীর জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। অগ্নিকাণ্ড, দুর্ঘটনা কিংবা যেকোনো জরুরি দুর্যোগে দ্রুত উদ্ধার ও সেবা পৌঁছে দিতে রূপগঞ্জে তিনটি ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এমপি দীপু ভূঁইয়ার উদ্যোগ ও প্রচেষ্টায় রূপগঞ্জ উপজেলার তিনটি স্থানে ফায়ার স্টেশন স্থাপনের লক্ষ্যে স্থান নির্বাচন ও ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে রূপগঞ্জবাসী আরও দ্রুত ফায়ার সার্ভিসের সেবা পাবেন। পাশাপাশি জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং উপজেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফায়ার স্টেশনগুলো।

আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩০ মিনিট আগে

এ গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। একই সঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সংশ্লিষ্ট সকলের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
দীপু ভূঁইয়ার বিশ্বাস, উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট কিংবা অবকাঠামো নির্মাণ নয়; প্রকৃত উন্নয়ন হলো মানুষের জীবনকে নিরাপদ করা এবং বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা তৈরি করা।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৩২ মিনিট আগে
রূপগঞ্জের মানুষের নিরাপত্তা, কল্যাণ ও টেকসই উন্নয়নে তাঁর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
দীপু ভূঁইয়ার উদ্যোগে এগিয়ে যাচ্ছে নিরাপদ, আধুনিক ও মানবিক রূপগঞ্জ গড়ার প্রত্যয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।