ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

আইসিজের রায়ে রোহিঙ্গাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আশা তিতুমীরের

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৪: ০০
আইসিজের রায়ে রোহিঙ্গাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আশা তিতুমীরের
সংগৃহীত

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা’ শীর্ষক এক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশার কথা জানান।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪০ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

ড. তিতুমীর বলেন, বাংলাদেশ মনে করে, রোহিঙ্গা তরুণদের একটি অংশ অস্তিত্বের সংকটে এতটাই নিমজ্জিত যে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেক থাকলে এই সংকট থেকে উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করাও জরুরি।

তিনি জানান, রোহিঙ্গাদের জনসংখ্যা ৩৭ শতাংশ বৃদ্ধি পেলেও তাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমেছে ৩৪ শতাংশ। প্রয়োজনের তুলনায় সহায়তা কমে যাওয়ায় সংকট আরও জটিল হচ্ছে। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায় কোনোভাবেই তাদের দায়িত্ব এড়াতে পারে না।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪২ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অর্থ উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে পাঁচ দফাভিত্তিক রোহিঙ্গা প্রত্যাবাসন প্রস্তাব উপস্থাপন করেছেন।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের জন্য শুধু মানবিক সহায়তা যথেষ্ট নয়, তাদের রাজনৈতিক অধিকারও নিশ্চিত করতে হবে। সংকট সমাধানে আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের সহযোগিতায় মৌলিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদে প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫১ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

বাংলাদেশের ওপর রোহিঙ্গা সংকটের অর্থনৈতিক চাপের কথা তুলে ধরে ড. তিতুমীর বলেন, মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। তবে এ জন্য দেশকে বিপুল ব্যয় বহন করতে হচ্ছে, যা সীমিত সম্পদের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। ভঙ্গুর অর্থনীতি থেকে পুনরুদ্ধারের পথে থাকা বাংলাদেশের জন্য এটি অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে।

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা দ্রুত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও জোরালো সাড়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ

ব্র্যাকের সাম্প্রতিক গবেষণার ভিত্তিতে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর তরুণদের পরিস্থিতি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে এ নীতি সংলাপের আয়োজন করা হয়।

উল্লেখ্য, রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতে রায় ঘোষণার কথা রয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন