https://newsbdc.com/national/mwn9o4om45
লালমনিরহাটে মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
লালমনিরহাট সফরের অংশ হিসেবে সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি প্রকল্পটির উদ্বোধন করেন।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪১ মিনিট আগে
উদ্বোধন শেষে সেখানে আয়োজিত এক জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী।
এর আগে জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এ ছাড়া অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাস পরিদর্শন করেন।
প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪৩ মিনিট আগে
তিনি বলেন, দেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানো হবে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। স্পারসোর বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন বলেও জানান তিনি।
কর্মসূচি অনুযায়ী, সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।