https://newsbdc.com/national/mwndpvr5kf
লালমনিরহাটে ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
লালমনিরহাটে ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় জেলার কালেক্টরেট মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর লালমনিরহাটে এটিই তাঁর প্রথম সফর। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাঁকে বহনকারী হেলিকপ্টার লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১০ মিনিট আগে
সফরের শুরুতে লালমনিরহাট অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি বলেন, দেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানো হবে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
পরে সদর উপজেলার মহেন্দ্রনগর মডেল খালের পানি নিষ্কাশন ব্যবস্থাপনার উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১২ মিনিট আগে
এ ছাড়া সফরকালে লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং স্থানীয় হাঁড়িভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন তিনি।
নির্ধারিত কর্মসূচি শেষে বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।