ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৬: ১৫
টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
সংগৃহীত

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে খুদেজা বেওয়া (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি-সংলগ্ন বনমালা রেলক্রসিংয়ের দক্ষিণ পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নিহত খুদেজা বেওয়া জামালপুর সদর উপজেলার আমিননগর গ্রামের তমিজ উদ্দিনের মেয়ে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বনমালা রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে রেললাইনের ওপর তাঁর ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৫৯ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

পুলিশের ধারণা, অজ্ঞাতনামা কোনো ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুর আলম হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন