ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা চান অর্থ উপদেষ্টা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৭: ১৯
রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা চান অর্থ উপদেষ্টা
সংগৃহীত

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ জন্য রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং নিরাপদে ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফেরার উপযুক্ত পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্র্যাক আয়োজিত ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা’ শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১ ঘণ্টা আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সহায়তা কমে যাওয়া এবং সংকট দীর্ঘায়িত হওয়ার কারণে বাংলাদেশের সীমিত সম্পদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।

রোহিঙ্গাদের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করে নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া দ্রুত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১ ঘণ্টা আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের পরিচালক নির্ঝর অধিকারী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন