https://newsbdc.com/national/mwnhio3tsk
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় বড় ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। এ জন্য বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)-এর বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা জানান।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৮ মিনিট আগে
মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন সম্প্রতি বাংলাদেশের প্রকল্পগুলোকে বিনিয়োগযোগ্য ঘোষণা করেছে। এর ফলে বাণিজ্যিকভাবে আকর্ষণীয় প্রকল্পে মার্কিন বিনিয়োগ বাড়ার সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্র আরও বড় ভূমিকা রাখতে চায়। তবে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হলে শুল্ক ও অশুল্ক বাধা, নিয়ন্ত্রক সংস্থার জটিলতা এবং ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করতে জরুরি সংস্কার প্রয়োজন।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০ মিনিট আগে
সভায় পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিপিআরসি) চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, অর্থনীতি নিয়ে সাম্প্রতিক শিরোনামগুলো নেতিবাচক হলেও সৃজনশীল ও পরিশ্রমী মানুষের প্রচেষ্টায় পরিস্থিতি ঘুরে দাঁড়াতে পারে।
তিনি আরও বলেন, দুর্নীতি ও হয়রানি—এই দুই সমস্যা দূর করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আয় কম হওয়ার পেছনে প্রাতিষ্ঠানিক হয়রানিও একটি কারণ বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ১৯ মিনিট আগে
গবেষকদের মতে, সাময়িক দুরবস্থা থাকলেও দীর্ঘমেয়াদে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রয়েছে উদ্যোক্তা ও শ্রমজীবী মানুষের মধ্যে।
আইবিএফবির নেতারা জানান, দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে সরকারি নীতি কাঠামো সংস্কারের সুপারিশ তুলে ধরতে নিয়মিত আলোচনা ও মতবিনিময় অব্যাহত রাখবে সংগঠনটি।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।