https://newsbdc.com/national/mwnst7seub
দেশব্যাপী রেল যোগাযোগ সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী
দেশব্যাপী রেল ব্যবস্থাপনার উন্নয়ন, রেলযাত্রার মানের উন্নয়ন এবং প্রসারিত করার জন্য বর্তমান সরকারের উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-পাবনা ট্রেন চলাচল উদ্বোধনকালে পাবনা রেলস্টেশনে সাংবাদিকদের তিনি এ বলেন।
এসময় ফিতা কেটে প্রথমবারের মতো ঢাকা-পাবনা ট্রেন চলাচল উদ্বোধন করেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে পাবনা স্টেশন থেকে ঢাকামুখী পাবনা প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪২ মিনিট আগে
শেখ রবিউল ইসলাম বলেন, ‘পাবনাবাসীর জন্য নিশ্চিত এটা আনন্দঘন মুহূর্ত। অল্পতম সময়ে এটা নিরাপদ যাত্রা হবে। এটা সরকারের অঙ্গীকার, এই অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন তারাও জনগণ যে আস্থা রেখেছিল তার মর্যাদা রাখল।’
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪৪ মিনিট আগে
রেলপথ মন্ত্রী বলেন, ‘আমরা অঙ্গীকার করতে চাই। বাংলাদেশের রেলের মান, তার সার্ভিস এবং তার যাত্রা আগামী আরও নিরাপদ হবে ইনশাআল্লাহ।’
এসময় রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা তুলতানা রুমা ও রেলসচিব ফাহিমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫৩ মিনিট আগে
উল্লেখ্য, প্রায় ৮০ বছরের অপেক্ষার পর শেষ পর্যন্ত পাবনাবাসীর প্রাণের দাবি পূরণ হলো। পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চলাচল শুরু হলো। আজ উদ্বোধন উপলক্ষে বিকেলে ৫টায় ছেঁড়ে গেলেও আগামীকাল ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে পরিচালিত ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে বিকেল ৩টা ২৫ মিনিটে এবং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টায় ছেড়ে যাবে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।