ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

টেকসই দেশ হিসেবে টিকে থাকতে টেকসই জ্বালানি প্রয়োজন: হুমায়ুন কবির

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ২৩: ০৪
টেকসই দেশ হিসেবে টিকে থাকতে টেকসই জ্বালানি প্রয়োজন: হুমায়ুন কবির
সংগৃহীত

টেকসই সার্বভৌম দেশ হিসেবে টিকে থাকতে হলে অবশ্যই জনগণ এবং শিল্পকারখানার জন্য নির্ভরযোগ্য, সাশ্রয়ী এবং টেকসই জ্বালানি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১৩ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

হুমায়ুন কবির বলেন, ‘জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে আগামী ২০৪০ সালের মধ্যে সরকার দেশের জাতীয় গ্রিডের চাহিদার ৩০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে সংগ্রহ করবে। আর এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি, বিদেশি ও প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগ থেকে এই লক্ষ্য অর্জন সম্ভব।’

তিনি আরও বলেন, ‘জ্বালানির মাধ্যমে প্রতি ইউনিট বিদ্যুৎ আমদানি করতে মার্কিন ডলার খরচ হয়, যা দেশের ব্যবসা ও অর্থনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয়। তাই সৌরবিদ্যুতের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমাতে হবে।’

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৫ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এ সময় বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, ‘আগামী গ্রীষ্ম বা গরমের মৌসুম আসার আগেই দেশে সৌরবিদ্যুৎ গ্রিডে প্রায় তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করতে কাজ করছে বর্তমান সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো। চলতি বছরের গরমে যে সংকটে পার করতে হয়েছে সেটা থেকে উত্তরণে এটাই একমাত্র পথ।’

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন