ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

স্বাস্থ্যসেবার জনবল সংকট নিরসনে ৮১২২ পদ সৃষ্টির উদ্যোগ

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮: ৫৭
স্বাস্থ্যসেবার জনবল সংকট নিরসনে ৮১২২ পদ সৃষ্টির উদ্যোগ
সংগৃহীত

দেশের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরো সম্প্রসারণ ও জনবল সংকট নিরসনে তিনটি মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য রাজস্বখাতে নতুন পদ সৃষ্টির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ লক্ষ্যে মোট ছয়টি বিষয় নিয়ে আলোচনা করতে আগামী রবিবার সভা আহ্বান করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৪ শাখা থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২২ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভবন নম্বর-৩-এর ৩০৩ নম্বর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ২৩ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

সভায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল, বগুড়ার জন্য ৩ হাজার ৬৯৩টি, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জন্য ১ হাজার ৮১৪টি এবং দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জন্য ২ হাজার ৫৭৫টি পদ রাজস্বখাতে সৃষ্টির প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

এ তিনটি হাসপাতালে মোট ৮ হাজার ১২২টি পদ সৃষ্টির প্রস্তাব রয়েছে।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২৫ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এ ছাড়া দেশের ৩৬টি জেলার সিভিল সার্জন কার্যালয়ের অধীনে জেলা কীটতত্ত্ববিদ এবং চারটি বিভাগে বিভাগীয় কীটতত্ত্ববিদের জন্য ৪০টি পদ সৃজনের প্রস্তাবও আলোচ্যসূচিতে রাখা হয়েছে।

অন্যদিকে, দিনাজপুর, বাগেরহাট, লালমনিরহাট, টাঙ্গাইল, ফরিদপুর, নড়াইল, পঞ্চগড়, কক্সবাজার, গোপালগঞ্জ, ঝিনাইদহ, লক্ষ্মীপুর, ঝালকাঠি ও সাতক্ষীরা জেলা সদর ও জেনারেল হাসপাতালের জন্য রাজস্বখাতে পদ সৃষ্টির বিষয়েও আলোচনা হবে।

এ ছাড়া চট্টগ্রামের পটিয়া ও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নতুন পদ সৃজনের প্রস্তাবও সভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৩৩ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

নোটিশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে রাজস্বখাতে পদ সৃজন গুরুত্বপূর্ণ। প্রস্তাবগুলো সভায় পর্যালোচনার পর পরবর্তী প্রশাসনিক ও আর্থিক প্রক্রিয়ার মাধ্যমে পদ সৃজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন