ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১: ৫১
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট
সংগৃহীত

নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট আগামী সপ্তাহে বাজারে আসছে। তবে ১০০ টাকার নোট নতুন নকশায় নয়, আগের নকশাতেই বাজারে ছাড়া হবে। নতুন নোটের সরবরাহ বাড়লে বাজারে ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের সংকট কাটতে পারে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট ছাপানোর কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে টাঁকশাল এসব নোট বাংলাদেশ ব্যাংকে পাঠাবে। এরপর ব্যাংকগুলোর মাধ্যমে বাজারে সরবরাহ করা হবে।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১ ঘণ্টা আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা চলতি সপ্তাহে থাকলেও গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে নোট পরিবহনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। ফলে নির্ধারিত সময়ে নোট বাজারে ছাড়া সম্ভব হয়নি বলে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন।

দেশে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১ হাজার টাকা মূল্যমানের ব্যাংক নোট ছাপায় বাংলাদেশ ব্যাংক। এসব নোটে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সই থাকে। অন্যদিকে, ১, ২ ও ৫ টাকা মূল্যমানের নোট সরকারি নোট। এসব নোটে অর্থসচিবের সই থাকে। তবে উভয় ধরনের নোট ছাপানোর দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের।

নতুন নোটের সরবরাহ কম থাকায় বাজারে ছেঁড়া-ফাটা ও পুরোনো নোটের আধিক্য দেখা দিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন নোটের নকশা পরিবর্তন ও সরবরাহ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হওয়ায় এ সংকট আরও প্রকট হয়েছে।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১ ঘণ্টা আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সংশ্লিষ্টদের আশা, নতুন নকশার নোট বাজারে আসার পাশাপাশি সরবরাহ বাড়লে ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের সংকট কমবে।



বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন