ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই: হুমায়ুন কবির

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২: ১৭
রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই: হুমায়ুন কবির
সংগৃহীত

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় চূড়ান্ত। এ রায়ের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দেয়া রায়ের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘ন্যায়বিচার ও জবাবদিহিতার পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে আন্তর্জাতিক বিচার আদালতের রায় মাইলফলক। এ রায় চূড়ান্ত এবং রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।’

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১৬ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনই একমাত্র সমাধান। এ সমস্যার দ্রুত ও টেকসই সমাধানে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখারও আহ্বান জানান হুমায়ুন কবির।

তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বহুমাত্রিক অংশীজনের সঙ্গে জোরালোভাবে কাজ করছি। এ রায় নিরাপত্তা পরিষদে আসার সম্ভাবনা রয়েছে। আমরা জাতিসংঘ, অংশীজনসহ সবার সঙ্গে এ বিষয়ে জোরালোভাবে যোগাযোগ রাখব।’

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৮ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে অন্তত সাড়ে সাত লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। তাঁরা হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ ও অগ্নিসংযোগের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান।

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের মাধ্যমে মিয়ানমার গণহত্যা সনদ


বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন