ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

আনসার-ভিডিপির আধুনিকায়ন ও সদস্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২: ২৩
আনসার-ভিডিপির আধুনিকায়ন ও সদস্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ
সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য ও তাঁদের পরিবারের আর্থসামাজিক উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে মাসব্যাপী ‘সেবা মাস-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ২১ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক ও ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

১৯ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি চলবে। এ উপলক্ষে ব্যাংকের সব শাখায় গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ, আমানত ও ঋণসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শেয়ার-সংক্রান্ত তথ্য হালনাগাদ, ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং গ্রাহকদের সমস্যা দ্রুত সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রান্তিক পর্যায়ের সদস্যদের ব্যাংকিং সেবার আওতায় এনে তাঁদের সঙ্গে ব্যাংকের আর্থিক সংযোগ আরও সুদৃঢ় করা হবে।

অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক একটি বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত ব্যাংক। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যই এ ব্যাংকের মূল প্রাণশক্তি ও ঋণের প্রধান অংশীদার। অতীতে সদস্যদের সঙ্গে ব্যাংকের যে দূরত্ব তৈরি হয়েছিল, ‘সেবা মাস’-এর মাধ্যমে তা দূর করতে হবে। প্রান্তিক পর্যায়ের সদস্য ও তাঁদের পরিবারের আর্থসামাজিক উন্নয়ন এবং জীবনমান পরিবর্তনে ব্যাংককে সরাসরি সেতুবন্ধন হিসেবে কাজ করতে হবে। এ জন্য ব্যাংকের কার্যক্রম আরও বেশি সদস্যকেন্দ্রিক করার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২৪ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ব্যাংকিং সেবার আধুনিকায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল রূপান্তরের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে মহাপরিচালক বলেন, ইতোমধ্যে কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) ৬০ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে। ২০২৭ সালের মার্চের মধ্যে পূর্ণাঙ্গ সিবিএস কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে অঙ্গীভূত ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের বেতন-ভাতা এবং আভি-কারুপণ্যের বাংলা কিউআর পেমেন্ট অন্য ব্যাংকের পরিবর্তে নিজস্ব ব্যাংকের মাধ্যমে পরিচালিত হবে।

প্রাতিষ্ঠানিক সংস্কার, দক্ষ মানবসম্পদ ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দক্ষ মানবসম্পদ ও সুশাসন ছাড়া কোনো প্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে না। এ লক্ষ্যে ব্যাংকের মানবসম্পদ নীতিমালা সংস্কারের পাশাপাশি দীর্ঘদিনের অনিয়ম ও ভুয়া সনদধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে পেনশনভোগীসহ সংশ্লিষ্টদের পেনশন স্থগিত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন থেকে মেধা ও দক্ষতার ভিত্তিতেই পদোন্নতি ও প্রণোদনা নিশ্চিত করা হবে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৩২ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

সদস্যদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘সঞ্জীবন’ প্রকল্পের গুরুত্ব তুলে ধরে মহাপরিচালক বলেন, এক লাখ সদস্যকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে এ প্রকল্পের আওতায় মাত্র ৮ শতাংশ সুদে দলগত ও উৎপাদনমুখী ঋণ কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। আগে যেসব ব্যাটালিয়ন আনসার সদস্য এ ঋণের আওতার বাইরে ছিলেন, পাইলটিংয়ের মাধ্যমে তাঁদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। ঋণ কার্যক্রমের ঝুঁকি ব্যবস্থাপনায় ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে শেয়ার রিজার্ভের ব্যবস্থাও রাখা হয়েছে।

সদস্যদের সমন্বিত আর্থিক ও কল্যাণমূলক সেবা নিশ্চিতের বিষয়ে মহাপরিচালক জানান, ডাটাবেজ ও ইআরপি নিবন্ধনের মাধ্যমে একজন সদস্য বাহিনীতে যুক্ত হওয়ার পর থেকেই ব্যাংকের শেয়ার এবং ওয়েলফেয়ার ট্রাস্টের বিভিন্ন সেবা পাচ্ছেন। এসব সেবার মধ্যে রয়েছে দক্ষতা উন্নয়ন, জাপানসহ বিদেশে নিরাপদ কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ এবং চাকরিজীবীদের জন্য সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ‘সমৃদ্ধি ঋণ’। রেমিট্যান্স ও ওয়েলফেয়ার ট্রাস্টের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে সদস্যদের নিরাপদ ভবিষ্যৎ ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ

‘সেবা মাস-২০২৬’ উদ্বোধন উপলক্ষে ব্যাংকের সেবার পরিধি সম্প্রসারণ ও সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে কয়েকটি জনকল্যাণমূলক কার্যক্রমেরও সূচনা করা হয়। এর মধ্যে রয়েছে ‘সঞ্জীবন প্রকল্পের’ আওতায় সদস্যদের মধ্যে শেয়ার বণ্টন, কলেজ পর্যায়ে ভিডিপি প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় শেয়ার বিক্রয় কার্যক্রমের সনদ বিতরণ, সঞ্জীবন ঋণ বিতরণ এবং বৈদেশিক কর্মসংস্থান ঋণ কার্যক্রমের উদ্বোধন।

সদস্যদের আর্থিক স্বাবলম্বিতা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেতাগী, বরগুনার ‘বেতাগী সঞ্জীবন প্রকল্পের’ আওতায় ৩২ সদস্যের একটি দলকে ৮ লাখ টাকা এবং চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়নের ৪১ সদস্যের ‘পরিবার স্বনির্ভর সঞ্জীবন প্রকল্পের’ আওতায় ৮ লাখ ২০ হাজার টাকা ঋণ দেওয়া হয়। এ ছাড়া ময়মনসিংহের তারাকান্দার জাপানে চাকরির সুযোগ পাওয়া আনসার-ভিডিপির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য হোসনে মোকাম্মেল জিহাদকে বৈদেশিক কর্মসহায়ক ঋণ হিসেবে ৩ লাখ টাকা দেওয়া হয়।

এসব উদ্যোগের মাধ্যমে সদস্যদের আর্থিক অংশগ্রহণ বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনমুখী বিনিয়োগ এবং বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ বাহিনী ও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন