https://newsbdc.com/politics/mwg4l6o50n
জামায়াত-শিবিরের বিরুদ্ধে সংঘবদ্ধ সাইবার আক্রমণের অভিযোগ রাশেদ খাঁনের
শনিবার (১৪ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। একই সঙ্গে জামায়াত-শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড, নেতাদের ভূমিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আচরণের সমালোচনা করেন তিনি।
আরও পড়ুন
আ. লীগকে চিরতরে ধ্বংসের মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক ৩৯ মিনিট আগে
পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, জামায়াত-শিবিরের সাইবার হয়রানির ভয়ে অনেকেই দলটির সমালোচনা করতে সাহস পান না। তার অভিযোগ, সমালোচনার জবাবে যুক্তি ও তথ্য উপস্থাপনের পরিবর্তে দলটির নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে সাইবার আক্রমণ চালান।
নিজেও এমন আক্রমণের শিকার হচ্ছেন দাবি করে তিনি বলেন, জামায়াতের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা তার বিরুদ্ধে সক্রিয় হয়েছেন। দলটির বিভিন্ন কর্মকাণ্ড ও কথিত অসংগতি নিয়ে তথ্য প্রকাশ করায় তাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন
রাষ্ট্রীয় বিমানে ফেরার কথা না বলে শেখ হাসিনার আত্মসমর্পণ করা উচিত: রিজভী ৩ ঘণ্টা আগে
পোস্টে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার কথিত গোপন বৈঠক এবং সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে ওঠা নারীসংক্রান্ত অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন রাশেদ খাঁন। এসব ঘটনায় দলটির নেতাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
জামায়াত-শিবিরের সামাজিক অবস্থান ও রাজনৈতিক আচরণ নিয়েও সমালোচনা করেন রাশেদ খাঁন। তার মতে, বিরোধী দলে যাওয়ার পর দলটির নেতাকর্মীদের বর্তমান আচরণ অব্যাহত থাকলে সাধারণ মানুষের সঙ্গে তাদের দূরত্ব আরও বাড়তে পারে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।