ছবি ভিডিও মতামত
সর্বশেষ
জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে ক্ষুধা জয়ের অনন্য লড়াইয়ে বাংলাদেশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, নিহত ৩ ও আহত ১৬ খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অক্টোবর রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সতর্কতা জারি বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল, সরবরাহ নিয়ে উদ্বেগ রাশিয়ার কালিনিনের চেয়েও আধুনিক প্রযুক্তি রূপপুরে, গুরুত্ব দক্ষ ব্যবস্থাপনায় সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তের গুলি নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন
সারা দেশ

দেশের প্রতিটি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১৭: ৪৫
দেশের প্রতিটি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী
সংগৃহীত

দেশের প্রতিটি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, পরিচ্ছন্নতা বলতে শুধু রাস্তাঘাটের ময়লা-আবর্জনা পরিষ্কার করাকে বোঝায় না; নিয়মবহির্ভূত কর্মকাণ্ড ও অনিয়ম দূর করাও এর আওতায় আসবে।

আরও পড়ুন

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা ৫৭ মিনিট আগে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এক দিনে সবকিছু পরিচ্ছন্ন করা সম্ভব নয়। সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে অনিয়ম ও অপরিচ্ছন্নতা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে দূর করা হবে। এ কার্যক্রম শুধু ড্রেন পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; পরিচ্ছন্নতার প্রয়োজন রয়েছে, এমন সব জায়গায় কাজ করা হবে।

আরও পড়ুন

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু ২১ ঘণ্টা আগে পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, কৃষি খাতের দায়িত্বে থাকায় নিয়ম অনুযায়ী তাঁর এই হাসপাতালে আসার কথা নয়। তবে তাঁর বাড়ি কুমিল্লায়। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের বড় হাসপাতালগুলোতে কমিটি গঠন করা হয়েছে। প্রটোকল অনুযায়ী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কমিটিতে তাঁকে সভাপতি করা হয়েছে।

আরও পড়ুন

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ ২৩ অক্টোবর ২০২৬ গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২

হাসপাতালের অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, সব অনিয়ম পুরোপুরি দূর হয়েছে, এমনটা বলা ঠিক হবে না। হাসপাতাল ও কলেজের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের ও জনগণের প্রয়োজনে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে বিশ্বমানের হাসপাতালে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

এর আগে মন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই সেখানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও আঙিনা পরিষ্কার করেন। পাশাপাশি ড্রেন পরিষ্কার এবং আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পরে মন্ত্রী নিজেও ড্রেন পরিষ্কারের কাজে অংশ নেন।

আরও পড়ুন

চকরিয়ায় শ্যামলী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ২ ২৩ অক্টোবর ২০২৬ চকরিয়ায় শ্যামলী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ২

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ ছাড়া সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাছান এবং হাসপাতালের পরিচালক ডা. মো. শাহজাহানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন