ছবি ভিডিও মতামত
সর্বশেষ
পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা সকাল ১১টায় ষষ্ঠ দিনেও মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দুষ্কৃতিকারী ও শ্রমিকদের সংঘর্ষ রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নি/হত গাজীপুরে খুলেছে বেশির ভাগ কারখানা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা পোশাকখাত ধ্বংসের চেষ্টা করছে, মত বিশ্লেষকদের ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত ঘোষণা হবে: বিজিএমইএ সভাপতি ৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি সংবিধানের মূলনীতি ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: ড. কামাল প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি
সারা দেশ

সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১৭: ৪৫
সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত
সংগৃহীত

সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৯ মিনিটে এটি অনুভূত হয়। এ নিয়ে গত ১৬ ঘণ্টায় বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে ছয়টি ভূমিকম্পের তথ্য পাওয়া গেছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, দুপুর ২টা ১৯ মিনিটে সিলেটের ছাতক থেকে ২৮ কিলোমিটার পশ্চিমে ২ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

আরও পড়ুন

যৌন হয়রানির প্রতিবাদে ১০ শিক্ষার্থীকে ক্লাসের বাইরে রাখার অভিযোগ, বিক্ষোভ ১৮ ঘণ্টা আগে যৌন হয়রানির প্রতিবাদে ১০ শিক্ষার্থীকে ক্লাসের বাইরে রাখার অভিযোগ, বিক্ষোভ

এর আগে একই দিন সকাল সাড়ে ৬টায় ছাতক থেকে ২৮ কিলোমিটার পশ্চিমে ৩ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে।

এ ছাড়া শনিবার সকাল ১০টা ১৬ মিনিটে ভারতের মণিপুরের থৌবাল থেকে ৭৪ কিলোমিটার পূর্বে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। একই দিন সকাল ৭টা ১৩ মিনিটে ভারতের আসামের রাঙাপাড়া থেকে ১৩ কিলোমিটার উত্তরে ২ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

অন্যদিকে, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টা ৩৯ মিনিটে ভারতের আসামের রাঙাপাড়া থেকে ৪৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৩ মাত্রার ভূমিকম্প হয়। এর ছয় মিনিট পর রাত ৮টা ৪৫ মিনিটে মিয়ানমারের সাগাইং অঞ্চলের মাওলাইকের ৪৫ কিলোমিটার পশ্চিমে ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

আরও পড়ুন

সুন্দরবনে শিকারিদের ফাঁদে দুই হরিণ, জীবিত উদ্ধার ১৮ ঘণ্টা আগে সুন্দরবনে শিকারিদের ফাঁদে দুই হরিণ, জীবিত উদ্ধার

সব মিলিয়ে ছয়টি ভূমিকম্পের মধ্যে দুটি সিলেটের ছাতক এলাকায়, দুটি ভারতের আসামে, একটি মণিপুরে এবং অন্যটি মিয়ানমারে উৎপত্তি হয়েছে।

এদিকে, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে দরজা-জানালায় শব্দ ও কম্পন অনুভবের কথা জানিয়েছেন। তবে অনুভূত প্রতিটি শব্দ ও কম্পনের সঙ্গে নির্দিষ্ট ভূমিকম্পের সরাসরি সম্পর্ক নিশ্চিত হওয়া যায়নি।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন