https://newsbdc.com/sara-desh/mvxj5ou8ec
নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় যুব দিবস উদযাপন
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ঝালকাঠিতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি, যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সফল আত্মকর্মী ও প্রশিক্ষিত যুবকদের মাঝে পুরস্কার এবং যুবঋণের চেক বিতরণ করা হয়। শুরু হয়েছে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি।
আরও পড়ুন
যৌন হয়রানির প্রতিবাদে ১০ শিক্ষার্থীকে ক্লাসের বাইরে রাখার অভিযোগ, বিক্ষোভ ১৭ ঘণ্টা আগে
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় যুব সমাবেশ ও আলোচনা সভা।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবীর ও অতিরিক্ত পুলিশ সুপার এসএম বায়েজিদ আকবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন।
আরও পড়ুন
সুন্দরবনে শিকারিদের ফাঁদে দুই হরিণ, জীবিত উদ্ধার ১৭ ঘণ্টা আগে
এদিকে জাতীয় যুব দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী কর্মসূচি। এর মধ্যে রয়েছে যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলা, স্বেচ্ছায় রক্তদান, পুকুর পরিষ্কার, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও ক্রীড়া অনুষ্ঠান।
কর্মসূচির শেষ দিনে সামাজিক সম্প্রীতি, মাদক, বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।