https://newsbdc.com/sara-desh/mvyseenkv7
৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যান চলাচল বন্ধ
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর অংশে আন্দোলন চলাকালে অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার অংশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
আরও পড়ুন
যৌন হয়রানির প্রতিবাদে ১০ শিক্ষার্থীকে ক্লাসের বাইরে রাখার অভিযোগ, বিক্ষোভ ১৮ ঘণ্টা আগে
সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় যানবাহন ও দোকানপাটে ভাঙচুর চালানো হয়।
পরিস্থিতির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণহাটি এলাকার আশপাশের শিল্পকারখানাগুলো বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আশপাশের আবাসিক এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন
সুন্দরবনে শিকারিদের ফাঁদে দুই হরিণ, জীবিত উদ্ধার ১৮ ঘণ্টা আগে
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকেরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। ঘটনাস্থলে পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।