ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
খেলা

বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে পরিবর্তন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৪: ৪১
বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে পরিবর্তন
সংগৃহীত

বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে পরিবর্তন এসেছে। ব্যক্তিগত ও পারিবারিক কারণে ভারত থেকে দেশে ফিরে যাচ্ছেন কিমো পল। তাঁর পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

২৮ বছর বয়সী স্প্রিঙ্গারের এখনো টেস্ট অভিষেক হয়নি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি তিনটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৩২.৫৯ গড়ে তাঁর সংগ্রহ ১ হাজার ৪৩ রান। এ সংস্করণে উইকেট নিয়েছেন ৫৮টি।

আরও পড়ুন

বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে ৩ ঘণ্টা আগে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে

২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে ব্যাট হাতে ভালো মৌসুম কাটিয়েছেন স্প্রিঙ্গার। চার ম্যাচে ৫০.২০ গড়ে করেছেন ২৫১ রান। তবে বল হাতে আট ইনিংসে ৪২ গড়ে নিয়েছেন সাত উইকেট।

আরও পড়ুন

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ও পরিবেশে মুগ্ধ ক্যারিবীয়রা ৩ ঘণ্টা আগে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ও পরিবেশে মুগ্ধ ক্যারিবীয়রা

কিমো পলের বিকল্প হিসেবে স্প্রিঙ্গারের পাশাপাশি ওজে শিল্ডস ও নিয়াল স্মিথের নামও বিবেচনায় ছিল। তবে চোটের কারণে তাঁদের কাউকেই দলে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে সিডব্লুআই।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সূচি

বাংলাদেশ সফরে ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে, চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন

পুনর্নির্বাচনের লড়াইয়ে ইনফান্তিনোর পাশে এশীয় ফুটবল ২৩ অক্টোবর ২০২৬ পুনর্নির্বাচনের লড়াইয়ে ইনফান্তিনোর পাশে এশীয় ফুটবল

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল

রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহাম।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cricket নিয়ে আরও পড়ুন