https://newsbdc.com/sports-cricket/mvqlw3pbdv
পাকিস্তানের ওয়ানডে দল থেকে সাইম আইয়ুব বাদ, দলে সাহিবজাদা ফারহান
ঘরের মাঠে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য পাকিস্তান দল থেকে সরে দাঁড়িয়েছেন ব্যাটিং অলরাউন্ডার সাইম আইয়ুব। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন টপ অর্ডার ব্যাটার সাহিবজাদা ফারহান। সোমবার (২৬ অক্টোবর) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ সিদ্ধান্তের কথা জানায়।
ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত এই সিরিজ চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে ছিলেন সাইম।
আরও পড়ুন
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী ১৮ ঘণ্টা আগে
গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে অর্ধশতকের দেখা পেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। এরপর পাঁচ ইনিংসে ১২ গড়ে করেছেন মাত্র ৬০ রান। চলমান ত্রিদেশীয় সিরিজেও তাঁর ব্যাটে রান আসেনি। তিন ইনিংসে তাঁর সংগ্রহ যথাক্রমে ৭, ৮ ও ৬ রান।
ফর্ম ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন সাইম
পিসিবির বিবৃতি অনুযায়ী, প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে আলোচনার সময় নিজের সাম্প্রতিক ব্যর্থতা স্বীকার করেন সাইম। ব্যাটিংয়ের ছন্দ ও আত্মবিশ্বাস ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন
নিরাপত্তা শঙ্কায় সৌদি আরবে এশিয়ান কাপ পিছিয়ে দিল এএফসি ১৯ ঘণ্টা আগে
পরে জাতীয় নির্বাচক কমিটি ও দলের ম্যানেজমেন্ট তাঁর অনুরোধ গ্রহণ করে। বর্তমান ফর্ম সম্পর্কে সাইমের সৎ মূল্যায়নেরও প্রশংসা করেছে তারা।
সাইমের জায়গায় দলে ফারহান
সাইমের পরিবর্তে ত্রিদেশীয় সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য সাহিবজাদা ফারহানকে মনোনীত করেছে পাকিস্তানের জাতীয় নির্বাচক কমিটি। পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ফারহান এখন পর্যন্ত দেশের হয়ে ছয়টি ওয়ানডে খেলেছেন। ওয়ানডে ক্রিকেটে তাঁর সর্বশেষ উপস্থিতি ছিল চলতি বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের অ্যাওয়ে সিরিজে।
আরও পড়ুন
ইয়ামাল নয়, লামিনে ইয়ামালই পুরো নাম: জানালেন বাবা ১৯ ঘণ্টা আগে
ফাইনালে পাকিস্তান
দলীয় পরিবর্তনের আগের দিন ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর এক উইকেটের জয় পেয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। মঙ্গলবার (২৭ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার কথা স্বাগতিকদের।
পাকিস্তানের হালনাগাদ দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, সালমান আলী আগা, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), হারিস রউফ, হাসান নওয়াজ, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটকিপার), সাহিবজাদা ফারহান, শাদাব খান ও মাআজ সাদাকাত।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।