ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত ঘোষণা হবে: বিজিএমইএ সভাপতি ৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি সংবিধানের মূলনীতি ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: ড. কামাল প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ খুলনায়, উন্নয়ন নিয়ে প্রত্যাশা অস্ট্রেলিয়ায় নতুন ট্রেনিং ভিসা চালু, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ বাংলাদেশ কমার্স ও প্রিমিয়ার ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ উৎপাদন সচল রাখতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
খেলা

ফাইনালে হারের পর স্লো ওভার রেটে জরিমানা গুনল শ্রীলঙ্কা

প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১১: ১৮
ফাইনালে হারের পর স্লো ওভার রেটে জরিমানা গুনল শ্রীলঙ্কা
সংগৃহীত

পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩ উইকেটের এক বেদনাদায়ক হারে শিরোপা হাতছাড়া করেছিল শ্রীলঙ্কা। তবে সেই হারের ক্ষত পুরোপুরি না শুকাতেই নতুন এক দুঃসংবাদের মুখোমুখি হলো লঙ্কানরা।

স্লো ওভার রেটের দায়ে আর্থিক দণ্ড পেয়েছে দলটি।

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী ১৮ ঘণ্টা আগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী

অবশ্য ফাইনালে নয়, শ্রীলঙ্কা এই অপরাধ করেছিল গত বৃহস্পতিবার লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচের সময়। নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে এক ওভার পিছিয়ে থাকায় দলটির ওপর এই জরিমানা আরোপ করেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো।

আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি এক ওভার কমের জন্য দলের প্রতিটি খেলোয়াড়কে তাদের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়।

আরও পড়ুন

নিরাপত্তা শঙ্কায় সৌদি আরবে এশিয়ান কাপ পিছিয়ে দিল এএফসি ১৯ ঘণ্টা আগে নিরাপত্তা শঙ্কায় সৌদি আরবে এশিয়ান কাপ পিছিয়ে দিল এএফসি

ম্যাচ রেফারি কর্তৃক আনীত এই অপরাধের অভিযোগ স্বীকার করে নিয়ে শ্রীলঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

উল্লেখ্য, মাঠের অনফিল্ড আম্পায়ার আহসান রাজা ও বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস এবং চতুর্থ আম্পায়ার নাসির হুসেইন যৌথভাবে এই স্লো ওভার রেটের অভিযোগটি উত্থাপন করেছিলেন।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cricket নিয়ে আরও পড়ুন