ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
খেলা

এমবাপ্পের আত্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন পাপাঁ

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৩: ৫৯
এমবাপ্পের আত্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন পাপাঁ

ব্যালন ডি’অর নিয়ে মন্তব্যের জেরে কিলিয়ান এমবাপ্পের সমালোচনা করেছেন ফ্রান্সের সাবেক তারকা ও ১৯৯১ সালের ব্যালন ডি’অরজয়ী জাঁ-পিয়ের পাপাঁ। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের প্রতিভা ও রেকর্ডের স্বীকৃতি দিলেও, পুরস্কার নিয়ে তার কিছু মন্তব্যকে আত্মকেন্দ্রিক বলে মনে করছেন ফরাসি কিংবদন্তি।

ফরাসি ওয়েবসাইট ফুট মার্কাতোকে দেওয়া এক সাক্ষাৎকারে পাপাঁ বলেন, এমবাপ্পে নিঃসন্দেহে প্রতিভাবান এবং তার নামে অনেক রেকর্ড রয়েছে। তবে সবকিছুতে নিজেকে সামনে রাখার প্রবণতা তার পছন্দ নয়।

আরও পড়ুন

বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে ৬ ঘণ্টা আগে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে

পাপাঁ বলেন, ‘আমি সত্যিই কিলিয়ানকে সম্মান করি। তার নামে অনেক রেকর্ড আছে। কিন্তু একটা পর্যায়ে সবকিছু শুধু আমি, আমি আর আমিতে এসে ঠেকে। ব্যালন ডি’অর কে পাবেন, তা ঠিক করে অন্যরা।’

এমবাপ্পের একটি মন্তব্যেও আপত্তি জানিয়েছেন সাবেক এই ফরাসি তারকা। তার ভাষ্য, এমবাপ্পে একসময় এমন ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি ছাড়া আর কেউ ব্যালন ডি’অর জেতার যোগ্য নন। বিষয়টিকে বাড়াবাড়ি বলে মনে করেন পাপাঁ।

আরও পড়ুন

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ও পরিবেশে মুগ্ধ ক্যারিবীয়রা ৭ ঘণ্টা আগে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ও পরিবেশে মুগ্ধ ক্যারিবীয়রা

তিনি বলেন, ‘এক পর্যায়ে তিনি বলেছিলেন—তিনি ছাড়া আর কেউ ব্যালন ডি’অরের যোগ্য নয়। এটা আমার কাছে বেশি হয়ে গেছে, অনেক বেশি।’

পাপাঁর মতে, ব্যালন ডি’অরের মতো ব্যক্তিগত পুরস্কারের বিজয়ী নির্ধারিত হওয়া উচিত ভোটারদের মূল্যায়নের ভিত্তিতে। কোনো খেলোয়াড় নিজের অর্জনকে কীভাবে দেখছেন, তার ওপর পুরস্কারের সিদ্ধান্ত নির্ভর করা উচিত নয়।

আরও পড়ুন

পুনর্নির্বাচনের লড়াইয়ে ইনফান্তিনোর পাশে এশীয় ফুটবল ২৩ অক্টোবর ২০২৬ পুনর্নির্বাচনের লড়াইয়ে ইনফান্তিনোর পাশে এশীয় ফুটবল

এমবাপ্পের সমালোচনা করলেও পুরস্কারটির জন্য নিজের পছন্দের খেলোয়াড়ের নাম জানিয়েছেন পাপাঁ। তার মতে, এবারের ব্যালন ডি’অর জেতার স্বীকৃতি পাওয়া উচিত ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের।

এমবাপ্পের প্রতিভা নিয়ে প্রশ্ন না তুলেও তার বক্তব্যের ধরন নিয়ে পাপাঁর এই মন্তব্য ফুটবল অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Football নিয়ে আরও পড়ুন