https://newsbdc.com/sports/mvaoszysx6
সৌদিতে একের পর এক ক্রীড়া আয়োজন স্থগিত, ঝুঁকিতে এশিয়ান কাপ?
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, সৌদি আরবে হামলা এবং একের পর এক ক্রীড়া আয়োজনের সূচি পরিবর্তনের খবরে ২০২৭ এএফসি এশিয়ান কাপ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এসব উদ্বেগের মধ্যেও এশিয়ার সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতাটি নির্ধারিত সময়েই আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে সৌদি আরব।
স্থানীয় আয়োজক কমিটির দাবি, আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের প্রস্তুতি নির্ধারিত সূচি অনুযায়ী এগোচ্ছে। শুক্রবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে কমিটি জানায়, মাঠ, অবকাঠামো ও আনুষঙ্গিক সেবাসহ টুর্নামেন্ট আয়োজনের সব ধরনের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী চলছে।
আরও পড়ুন
বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে ৫ ঘণ্টা আগে
বিবৃতিতে বলা হয়, আয়োজন ও পরিচালনাসংক্রান্ত সব ক্ষেত্রে প্রস্তুতি অনুমোদিত সূচি মেনেই এগিয়ে চলছে। এর মধ্যে ভেন্যু, সুযোগ-সুবিধা ও সহায়ক সেবার কাজও রয়েছে।
কমিটি আরও জানায়, টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্ট পরিস্থিতির ওপর নজর রাখা অব্যাহত থাকবে। প্রতিযোগিতাটি সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
আনভীর ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ও পরিবেশে মুগ্ধ ক্যারিবীয়রা ৬ ঘণ্টা আগে
হামলার পর বাড়ছে অনিশ্চয়তা
সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটিতে আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ওই হামলার দায় স্বীকার করেছে।
আরও পড়ুন
পুনর্নির্বাচনের লড়াইয়ে ইনফান্তিনোর পাশে এশীয় ফুটবল ২৩ অক্টোবর ২০২৬
এই পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে সৌদি আরবের ক্রীড়া সূচিতেও। টেনিসের প্রদর্শনী প্রতিযোগিতা সিক্স কিংস স্ল্যাম অক্টোবর থেকে পিছিয়ে ডিসেম্বরে নেওয়া হয়েছে। এ ছাড়া ফিফা ও সৌদি ই-স্পোর্টস ফেডারেশনের যৌথ আয়োজন ফিফা-ই ফাইনালস ২০২৬ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
একের পর এক ক্রীড়া আয়োজনের সূচি পরিবর্তনের কারণে এশিয়ান কাপের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দল ঘোষণা ২৩ অক্টোবর ২০২৬
পিছিয়ে যেতে পারে এশিয়ান কাপ
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা চলতি সপ্তাহে জানিয়েছেন, প্রয়োজন হলে ২০২৭ এশিয়ান কাপ এক বছর পিছিয়ে ২০২৮ সালে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।
তবে এখনো প্রতিযোগিতার সূচি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেয়নি স্থানীয় আয়োজক কমিটি। তাদের বক্তব্য, নির্ধারিত সময় অনুযায়ী প্রস্তুতি অব্যাহত রয়েছে। একই সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখা হবে, যাতে টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় শর্ত নিশ্চিত করা যায়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।