https://newsbdc.com/sports/mvw8no2jlk
ব্যালন ডি’অরের ভোটে চমক, ফ্যাবিয়ান রুইজকে সেরা বেছে নিয়েছে ৪ দেশ
২০২৬ সালের ব্যালন ডি’অরের চূড়ান্ত ভোট প্রকাশের পর ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন তৈরি হয়েছে। ভোটের তালিকায় সবচেয়ে বড় চমক দেখিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ।
সামগ্রিক তালিকায় ১০ম স্থানে শেষ করলেও বিশ্বের চারটি দেশের সাংবাদিক ফ্যাবিয়ান রুইজকে বছরের সেরা খেলোয়াড় হিসেবে প্রথম স্থানে রেখে ভোট দিয়েছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদনে বলা হয়েছে, ৭০তম ব্যালন ডি’অরে স্প্যানিশ এই সেন্ট্রাল মিডফিল্ডারকে প্রথম স্থানে রেখেছিল গ্যাবন, পেরু, সিরিয়া ও ইউক্রেন।
ব্যালন ডি’অরের ইতিহাসের অন্যতম তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ভোটে ইংলিশ তারকা হ্যারি কেইন মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে কিলিয়ান এমবাপ্পেকে হারিয়ে এবারের ব্যালন ডি’অর জিতেছেন।
আরও পড়ুন
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী ১৮ ঘণ্টা আগে
এবারের ভোটে আরও কিছু রোমাঞ্চকর ও চমকপ্রদ তথ্য সামনে এসেছে।
ফ্রান্সের তারকা মাইকেল অলিসকে প্রথম স্থানে রেখে ভোট দিয়েছেন কুরাকাওয়ের একমাত্র সাংবাদিক।
এ ছাড়া মরক্কোর এক সাংবাদিক তার স্বদেশি আশরাফ হাকিমিকে এক নম্বরে রেখেছেন। জ্যামাইকা ও সুইজারল্যান্ডের ভোটে সেরা ডিফেন্ডার কুবারসি দ্বিতীয় স্থান পেয়েছেন। ফেরান তোরেসকে চতুর্থ স্থানে রেখেছে আলজেরিয়া ও ক্রোয়েশিয়া। গ্রিসের ভোটে চতুর্থ হয়েছেন কুকুরেলা।
আরও পড়ুন
নিরাপত্তা শঙ্কায় সৌদি আরবে এশিয়ান কাপ পিছিয়ে দিল এএফসি ১৯ ঘণ্টা আগে
বিজয়ী কেইনকে মোট ৪০ জন সাংবাদিক তাদের ব্যালটে প্রথম স্থানে রেখেছেন। অন্যদিকে, ২৩ জন সাংবাদিকের চোখে এক নম্বরে ছিলেন এমবাপ্পে।
লামিন ইয়ামাল ১৩টি প্রথম স্থানের ভোট পেয়েছেন। সামগ্রিক তালিকায় চতুর্থ হওয়া স্প্যানিশ তারকা রদ্রিকে নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াসহ মোট ১০টি দেশ তাদের শীর্ষ খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছিল।
বাদ পড়ার চমক
মেক্সিকো ও আইভরি কোস্টের সাংবাদিকরা বিজয়ী কেইনকে তাদের সেরা দশের তালিকাতেই রাখেননি।
আরও পড়ুন
ইয়ামাল নয়, লামিনে ইয়ামালই পুরো নাম: জানালেন বাবা ১৯ ঘণ্টা আগে
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের মধ্যে থাকা গ্রিস, স্কটল্যান্ড ও ইউক্রেন সেরা দশে জায়গা দেয়নি এমবাপ্পেকে। এ ছাড়া বেলারুশ, ক্যামেরুন, ক্রোয়েশিয়া ও গ্রিস—এই চারটি দেশ লামিন ইয়ামালকে সেরা দশ থেকে বাদ রেখেছে।
লিওনেল মেসির ভোট
পঞ্চম স্থানে থাকা লিওনেল মেসিকে তার নিজের দেশ আর্জেন্টিনা ছাড়াও ব্রাজিল, পানামা, বেলারুশ, সংযুক্ত আরব আমিরাত ও চীন—এই ছয়টি দেশ সর্বোচ্চ স্কোর বা প্রথম স্থান দিয়েছে।
আরও পড়ুন
দুধ-দুগ্ধজাত খাবার ছুঁয়েও দেখেন না রোনালদো, জানালেন সাবেক শেফ ২০ ঘণ্টা আগে
মাও-সম্পর্কিত মন্তব্যের বিতর্কে চীন এমবাপ্পেকে পঞ্চম স্থানে রেখেছে। এ ছাড়া প্যারাগুয়ে তাকে তৃতীয় স্থান দিয়েছে। আফ্রিকার প্রায় অর্ধেক দেশ—২০টির মধ্যে ৯টি—এমবাপ্পেকেই সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে।
অন্যান্য তারকাদের অবস্থান
সপ্তম স্থানে থাকা পিএসজি তারকা উসমান দেম্বেলে কোনো দেশের কাছ থেকেই প্রথম স্থানের ভোট পাননি। তবে ফ্রান্স ও চীনসহ সাতটি দেশ তাকে দ্বিতীয় স্থানে রেখেছে।
আর্লিং হালান্ডও কোনো প্রথম স্থানের ভোট পাননি। ক্রোয়েশিয়া, উত্তর আয়ারল্যান্ড ও নরওয়ে তাকে দ্বিতীয় হিসেবে ভোট দিয়েছে।
খেলা থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।