ছবি ভিডিও মতামত
সর্বশেষ
অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না বিচারকরা: সুপ্রিম কোর্ট ১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান পাকিস্তানে পৌঁছালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা মঙ্গলবার স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী নিজেদের উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার বাংলাদেশের জনগণের: চীন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
খেলা

সামাদের এক গোলে সাফ থেকে বিদায় বাংলাদেশের, হারের পেছনে তিন কারণ

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১: ৩৭
সামাদের এক গোলে সাফ থেকে বিদায় বাংলাদেশের, হারের পেছনে তিন কারণ

ম্যাচের শেষ বাঁশি বাজার পরও মাঠে দাঁড়িয়ে ছিলেন হামজা চৌধুরী ও ফাহামেদুল ইসলাম। তাদের চোখেমুখে ক্লান্তির চেয়ে বিষাদের ছাপই ছিল বেশি। গ্যালারির এক প্রান্তে জ্বলে ওঠে আগুন। এর আগে ম্যাচের শেষ দিকে সেই দিক থেকেই মাঠে ছুড়ে মারা হয় ফ্লেয়ার। দর্শকদের ক্ষোভ আর খেলোয়াড়দের বিষাদের কারণ একটাই—৮৬ মিনিটে আবদুল সামাদের করা গোল। ওই এক গোলেই সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়।

২৩ বছরের শিরোপাখরা কাটানোর লক্ষ্য নিয়ে এবারের সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল বাংলাদেশ। ২০০৩ সালে সর্বশেষ সাফ শিরোপা জয়ের পর দলটি কেবল একবার ফাইনালে উঠেছিল, ২০০৫ সালে। এবারও ফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো দলকে।

আরও পড়ুন

টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ১১ ঘণ্টা আগে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের কাছে এই হারের পেছনে কয়েকটি কারণ সামনে এসেছে।

১. পজিশনগত ভুল ও গোলরক্ষকের সিদ্ধান্ত

আরও পড়ুন

সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত ১২ ঘণ্টা আগে সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত

ম্যাচের ৮৬ মিনিটে আবদুল সামাদের গোলটি হজম করে বাংলাদেশ। গোলটির সূচনা হয় গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের একটি থ্রো থেকে। তিনি বলটি এমন জায়গায় পাঠান, যেখানে মাঝমাঠের কিছুটা আগে পাকিস্তানের একাধিক খেলোয়াড় অবস্থান করছিলেন।

এ ঘটনায় শ্রাবণ সমালোচনার মুখে পড়লেও আউটফিল্ড খেলোয়াড়দের পজিশনগত ভুলও বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। খেলোয়াড়রা ডান দিকে অতিরিক্ত জমায়েত হওয়ায় মাঝমাঠে বড় শূন্যতা তৈরি হয়। সেই জায়গাতেই বল পাঠান শ্রাবণ। সুযোগ কাজে লাগিয়ে আক্রমণ গড়ে তোলে পাকিস্তান।

২. ক্লান্ত বাংলাদেশ, বিশ্রামে ছিল পাকিস্তান

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ ২০ নভেম্বর ২০২৬ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ

সাফ সেমিফাইনালের আগে বাংলাদেশের সর্বশেষ ম্যাচ ছিল ১১ নভেম্বর। অন্যদিকে পাকিস্তান তাদের শেষ গ্রুপ ম্যাচ খেলেছিল ৮ নভেম্বর। অর্থাৎ বাংলাদেশের তুলনায় পাঁচ দিন অনুশীলনের সুযোগ পেয়েছিল পাকিস্তান।

টানা ম্যাচ খেলার ধকল বাংলাদেশের খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। আগের দুই ম্যাচে দারুণ খেললেও সেমিফাইনালে শমিত সোমকে বেশ নিষ্প্রভ দেখিয়েছে। হামজা চৌধুরীর খেলাতেও ছিল কিছু ভুল। অন্যদিকে বিশ্রাম ও অনুশীলনের বাড়তি সময় কাজে লাগিয়েছে পাকিস্তান। তাদের প্রবাসী ফুটবলারদেরও এই সাফে এর আগে কোনো ম্যাচ খেলতে হয়নি।

আরও পড়ুন

‘ল্যাপটপ-পাওয়ার ক্যাবল নিয়েই মাঠে আসুন’, দর্শকদের রাবাদার আহ্বান ২০ নভেম্বর ২০২৬ ‘ল্যাপটপ-পাওয়ার ক্যাবল নিয়েই মাঠে আসুন’, দর্শকদের রাবাদার আহ্বান

৩. কোচ ডুলির ইন-গেম ম্যানেজমেন্টে ঘাটতি

বাংলাদেশ এই ম্যাচে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামে। অন্যদিকে পাকিস্তান পাঁচজনের রক্ষণভাগ এবং তিনজনের মিডফিল্ড নিয়ে পরিকল্পিতভাবে খেলেছে। এতে বাংলাদেশের ফরোয়ার্ডদের ব্যক্তিগত নৈপুণ্য দেখানোর সুযোগ কমে যায়। পাশাপাশি মাঝমাঠেও কার্যকর হতে পারেনি বাংলাদেশ।

আরও পড়ুন

চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার ২০ নভেম্বর ২০২৬ চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

প্রথমার্ধেই পাকিস্তানের কৌশল মোকাবিলায় কোচ থমাস ডুলির আরও দ্রুত পরিবর্তন আনার সুযোগ ছিল। কিন্তু তিনি পরিবর্তনের সিদ্ধান্ত নিতে ৬০ মিনিট পর্যন্ত অপেক্ষা করেন। ওপেন প্লেতে আক্রমণ কার্যকর না হওয়ায় সেটপিসে দক্ষ জামাল ভূঁইয়াকে আগেই মাঠে নামানো যেত। তবে তাঁকে নামানো হয় ম্যাচের শেষ দিকে।

গোল হজম করে পিছিয়ে পড়ার পরও আক্রমণে পরিবর্তন আনতে ফয়সাল আহমেদ ফাহিমকে মাঠে নামানো হয়। অথচ বেঞ্চে ছিলেন শেখ মোরসালিনের মতো পরীক্ষিত পারফর্মার। সব মিলিয়ে কৌশলগত সিদ্ধান্ত ও পরিবর্তন আনার সময় নিয়েও প্রশ্ন উঠেছে।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

খেলা নিয়ে আরও পড়ুন