ছবি ভিডিও মতামত
সর্বশেষ
দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা পোশাকখাত ধ্বংসের চেষ্টা করছে, মত বিশ্লেষকদের ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত ঘোষণা হবে: বিজিএমইএ সভাপতি ৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি সংবিধানের মূলনীতি ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: ড. কামাল প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ খুলনায়, উন্নয়ন নিয়ে প্রত্যাশা অস্ট্রেলিয়ায় নতুন ট্রেনিং ভিসা চালু, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ বাংলাদেশ কমার্স ও প্রিমিয়ার ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

বাংলাদেশ

সংবিধানের মূলনীতি ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: ড. কামাল বাংলাদেশ সংবিধানের মূলনীতি ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: ড. কামাল ১০ ঘণ্টা আগে
বাংলাদেশ • ৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি ৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনারসহ ডিআইজি পদমর্যাদার আরও দুই কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। ১০ ঘণ্টা আগে বাংলাদেশ • খুলনায় ৫ নভেম্বর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় ৫ নভেম্বর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর। খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের আসরে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন। ১৭ ঘণ্টা আগে বাংলাদেশ • ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত থাকছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী কোনো যানবাহনকে টোল দিতে হবে না। ১৭ ঘণ্টা আগে
বাংলাদেশ • দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা পোশাকখাত ধ্বংসের চেষ্টা করছে, মত বিশ্লেষকদের দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা পোশাকখাত ধ্বংসের চেষ্টা করছে, মত বিশ্লেষকদের আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অংশ হিসেবে পোশাকশ্রমিকদের আন্দোলনে একটি রাজনৈতিক গোষ্ঠীর নেতাকর্মীরা ঢুকে নৈরাজ্য সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে। একই সময়ে দেশের পোশাকশিল্প ঘুরে দাঁড়ানোর চেষ্টা করায় দেশি-বিদেশি ষড়যন্ত্রের আশঙ্কা করছেন কয়েকজন বিশ্লেষক। এ পরিস্থিতিতে সরকারের নজরদারি বাড়ানোর পাশাপাশি জাতীয় ঐক্য ধরে রাখার তাগিদ দিয়েছেন তাঁরা। এইমাত্র বাংলাদেশ • রাজধানীতে বাস রুট ৯৮ থেকে কমে হচ্ছে ৩২, প্রতি রুটে এক কোম্পানি রাজধানীতে বাস রুট ৯৮ থেকে কমে হচ্ছে ৩২, প্রতি রুটে এক কোম্পানি রাজধানীর গণপরিবহনে দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করতে বাস রুট পুনর্বিন্যাসের পরিকল্পনা নিয়েছে সরকার। এ পরিকল্পনার আওতায় ঢাকার ৯৮টি বাস রুট কমিয়ে ৩২টি করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই রুটে একাধিক কোম্পানির বাসের অনিয়ন্ত্রিত প্রতিযোগিতা বন্ধ করে প্রতিটি রুটে একটি কোম্পানির অধীনে বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের আশা, এ ব্যবস্থা কার্যকর করা গেলে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা, আগে যাওয়ার প্রতিযোগিতা, যাত্রী নিয়ে চালকদের টানাটানি এবং সড়কে বিশৃঙ্খলা কমানো সম্ভব হবে। ১৯ দিন আগে বাংলাদেশ • চিকিৎসকদের বদলি-পদায়নে চালু হলো অটোমেশন, কমবে তদবিরের সুযোগ চিকিৎসকদের বদলি-পদায়নে চালু হলো অটোমেশন, কমবে তদবিরের সুযোগ চিকিৎসকদের বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত এবং তদবির ও অনিয়মের সুযোগ কমাতে ডিজিটাল স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। নতুন পদ্ধতিতে চিকিৎসকদের বিসিএস ব্যাচের মেধাক্রম, যোগ্যতা, নির্ধারিত মূল্যায়ন স্কোর এবং তাঁদের পছন্দের কর্মস্থলের তালিকা বিবেচনায় নিয়ে সফটওয়্যারের মাধ্যমে পদায়ন নির্ধারণ করা হবে। প্রাথমিকভাবে জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) পদে কর্মরত চিকিৎসকদের দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। ১৯ দিন আগে বাংলাদেশ • সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজারের বেশি পদ শূন্য সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজারের বেশি পদ শূন্য দেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। ১৯ দিন আগে বাংলাদেশ • কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারি সহায়তার তাগিদ রাষ্ট্রপতির কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারি সহায়তার তাগিদ রাষ্ট্রপতির কৃষিকে লাভজনক করতে কৃষকদের জন্য সরকারি প্রণোদনা, ভর্তুকি ও সহায়তা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কৃষক উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান না। আবার বীজসহ কৃষি উপকরণ কিনতেও তাঁদের বাড়তি অর্থ ব্যয় করতে হয়। ১৯ দিন আগে বাংলাদেশ • তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা যুক্তরাষ্ট্রে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। ১৯ দিন আগে বাংলাদেশ • উত্তরায় সড়ক ছেড়েছেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক উত্তরায় সড়ক ছেড়েছেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক বকেয়া বেতন, মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করা পোশাক কারখানার শ্রমিকরা অবস্থান ছেড়ে দিয়েছেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ১৯ দিন আগে বাংলাদেশ • ধাপে ধাপে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী ধাপে ধাপে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী গর্ভকালীন সময়ে মা ও নারীদের বিব্রতকর পরিস্থিতি এড়াতে স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ওয়ান-স্টপ সার্ভিসে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ১৯ দিন আগে বাংলাদেশ • মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, স্বাস্থ্য খাতের পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন এবং প্রাথমিক পর্যায়ে কিছু কার্যক্রম পাইলট প্রকল্প হিসেবে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ১৯ দিন আগে বাংলাদেশ • ১৬ হাজার কিলোমিটার নৌপথের পূর্ণ ব্যবহার করতে চাই: শেখ রবিউল আলম ১৬ হাজার কিলোমিটার নৌপথের পূর্ণ ব্যবহার করতে চাই: শেখ রবিউল আলম দেশে প্রাকৃতিকভাবে প্রায় ১৬ হাজার কিলোমিটার নৌপথ থাকলেও এর যথাযথ ব্যবহার হচ্ছে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সমুদ্রসম্পদ আহরণ করতে গিয়ে পরিবেশের ক্ষতি করা যাবে না। সামুদ্রিক খাতের সম্ভাবনা কাজে লাগাতে নিয়ন্ত্রিত সম্পদ ব্যবহার এবং সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে হবে। ১৯ দিন আগে বাংলাদেশ • হাত ধোয়ার স্টেশন উধাও, হাসপাতালের ওয়াশরুমে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি হাত ধোয়ার স্টেশন উধাও, হাসপাতালের ওয়াশরুমে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি করোনাভাইরাস মহামারির সময় সংক্রমণ প্রতিরোধে রাজধানীসহ সারা দেশে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বাজার ও জনবহুল এলাকায় হাত ধোয়ার স্টেশন স্থাপন করা হয়েছিল। সাবান-পানির ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে চালানো হয়েছিল ব্যাপক প্রচারণা। কিন্তু মহামারির জরুরি পরিস্থিতি কেটে যাওয়ার পর এসব উদ্যোগের বড় অংশই হারিয়ে গেছে। কোথাও বেসিন ও পানির ট্যাংক উধাও, কোথাও নষ্ট হয়ে পড়ে আছে হাত ধোয়ার সরঞ্জাম। ১৯ দিন আগে বাংলাদেশ • আট মাসে প্রশাসনে বড় রদবদল, বদলি-পদায়ন দুই হাজারের বেশি আট মাসে প্রশাসনে বড় রদবদল, বদলি-পদায়ন দুই হাজারের বেশি সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম আট মাসে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে ব্যাপক রদবদল হয়েছে। এ সময়ে দুই হাজারের বেশি কর্মকর্তাকে বদলি ও পদায়ন, ১ হাজার ৫৫ জনকে পদোন্নতি এবং ৩২ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সৃষ্টি করা হয়েছে ৫৮টি নতুন পদ। মাঠ প্রশাসন থেকে সচিবালয়—প্রশাসনের বিভিন্ন স্তরে এসব পরিবর্তনের তথ্য উঠে এসেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিবেদনে। ১৯ দিন আগে রাজধানী • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে তাঁরা সড়কে অবস্থান নেন। এতে আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং উত্তরা থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ১৯ দিন আগে