https://newsbdc.com/education-study/mwd4scl00q
নতুন শিক্ষাবর্ষের বই বিতরণে অগ্রগতি, প্রাথমিকের ৯৮ শতাংশ পৌঁছেছে
শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দিতে ছাপা ও বিতরণ কার্যক্রমে অগ্রগতি হয়েছে। ২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের ৯৮ দশমিক ২৪ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৭০ দশমিক ৩১ শতাংশ বই ইতিমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছেছে। তবে মাধ্যমিকের বই ছাপার কাজে ধীরগতির কারণে ২৩টি ছাপাখানার ওপর বাড়তি নজরদারি রানতুখছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এনসিটিবির তথ্য অনুযায়ী, নির্ধারিত কাজের মধ্যে ২৭টি ছাপাখানা ইতিমধ্যে পুরোপুরি শেষ করেছে। বাকি ২৩টি প্রেসের কাজের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। সময়মতো বই সরবরাহের পাশাপাশি ছাপার মান নিশ্চিত করতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিকের বই সরবরাহ প্রায় শেষ
আরও পড়ুন
এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন ১ ঘণ্টা আগে
এনসিটিবির পরিসংখ্যান অনুযায়ী, প্রাক্-প্রাথমিক স্তরের সব বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। প্রথম শ্রেণিতে ৯৮ দশমিক ০৮ শতাংশ, দ্বিতীয় শ্রেণিতে ৯৮ দশমিক ১৪ শতাংশ, তৃতীয় শ্রেণিতে ৯৮ দশমিক ১৫ শতাংশ, চতুর্থ শ্রেণিতে ৯৮ দশমিক ১১ শতাংশ এবং পঞ্চম শ্রেণিতে ৯৮ দশমিক ১০ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। সব মিলিয়ে প্রাথমিক স্তরে বই পৌঁছানোর হার ৯৮ দশমিক ২ন৪ শতাংশ।
মাধ্যমিকে সরবরাহে পিছিয়ে নবম-দশম শ্রেণি
আরও পড়ুন
বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর ২০২৬
মাধ্যমিক স্তরে বই সরবরাহের অগ্রগতি তুলনামূলক কম। ইবতেদায়ির প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৯১ দশমিক ২২ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছেছে। ষষ্ঠ শ্রেণিতে এ হার ৯১ দশমিক ৯৭ শতাংশ এবং সপ্তম শ্রেণিতে ৯৩ দশমিক ৫৪ শতাংশ।
তবে অষ্টম শ্রেণির ৬২ দশমিক ৮০ শতাংশ এবং নবম-দশম শ্রেণির মাত্র ৩০ দশমিক ২২ শতাংশ বই পৌঁছেছে। সব মিলিয়ে মাধ্যমিক স্তরে সরবরাহের হার ৭০ দশমিক ৩১ শতাংশ।
ছাপানো হচ্ছে ৩০ কোটির বেশি বই
আরও পড়ুন
ঢাকা কলেজের সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস শিক্ষামন্ত্রীর ২০ নভেম্বর ২০২৬
২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ১০১ কপি পাঠ্যবই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রাক্-প্রাথমিক স্তরে ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি, প্রাথমিক স্তরে ৭ কোটি ৯৪ লাখ ২৪ হাজার ৫৩৮ কপি এবং মাধ্যমিক স্তরে ২২ কোটি ১০ লাখ ৪২ হাজার ৯২৩ কপি বই রয়েছে।
আগের বছরগুলোতে নতুন শিক্ষাবর্ষের শুরুতে বই পেতে শিক্ষার্থীদের কয়েক মাস অপেক্ষা করতে হতো। এবার সরবরাহের অগ্রগতি সেই পরিস্থিতিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে। তবে বাকি বই ছাপা ও বিতরণ নির্ধারিত সময়ে শেষ করা এবং মান বজায় রাখাই এখন এনসিটিবির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।