ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
শিক্ষা

দুই হাত নেই, পা দিয়ে লিখেই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১২: ৩৯
দুই হাত নেই, পা দিয়ে লিখেই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স
সংগৃহীত

জন্ম থেকেই দুটি হাত নেই। তবে শারীরিক সীমাবদ্ধতা থামাতে পারেনি তাঁর শিক্ষাজীবনের অগ্রযাত্রা। অদম্য ইচ্ছাশক্তিতে পা দিয়ে লিখেই পেরিয়েছেন শিক্ষার একের পর এক ধাপ। সবশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের বিউটি খাতুন। এবার তাঁর স্বপ্ন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারক হওয়া।

আরও পড়ুন

এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন ১ ঘণ্টা আগে এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন

বিউটির পথচলা মোটেও সহজ ছিল না। জন্মের পর থেকেই মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মা-বাবা। কিন্তু সময়ের সঙ্গে নিজের পথ নিজেই তৈরি করেছেন তিনি। ছোটবেলা থেকেই পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তোলেন। একসময় সেই পা-ই হয়ে ওঠে তাঁর শিক্ষাজীবনের প্রধান অবলম্বন।

বিউটি খাতুন ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর গ্রামের কৃষক বায়েজিদ হোসেন ও রহিমা খাতুন দম্পতির ছোট সন্তান। দুই সন্তানের মধ্যে তাঁর বড় ভাই বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

শিক্ষাজীবনের শুরু থেকেই মেধার পরিচয় দিয়েছেন বিউটি। প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি বৃত্তিও অর্জন করেন। ২০১৭ সালে আখলাশ শিবপুর শ্যামপুর উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এরপর ২০১৯ সালে বগুড়ার দুপচাঁচিয়া মহিলা ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করেন।

আরও পড়ুন

বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর ২০২৬ বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। নানা প্রতিকূলতা পেরিয়ে ২০২৬ সালের অক্টোবরে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর কাছে এ অর্জন কেবল একটি ডিগ্রি নয়; দীর্ঘদিনের পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের স্বীকৃতি।

পড়াশোনার পাশাপাশি দৈনন্দিন প্রয়োজনীয় কাজও পা দিয়ে সম্পন্ন করেন বিউটি। শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে পরিবারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও শিক্ষানুরাগীদের সহযোগিতা পেয়েছেন। তবে কারও করুণার ওপর নির্ভর করে নয়, নিজের মেধা ও যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে চান তিনি।

আরও পড়ুন

ঢাকা কলেজের সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস শিক্ষামন্ত্রীর ২০ নভেম্বর ২০২৬ ঢাকা কলেজের সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস শিক্ষামন্ত্রীর

বিউটি খাতুন বলেন, ছোটবেলা থেকেই নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। শুনতে হয়েছে মানুষের কটু কথাও। তবে এসব কথায় ভেঙে না পড়ে পড়াশোনা চালিয়ে গেছেন। নিজের যোগ্যতায় স্বাবলম্বী হতে চান তিনি। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

বিউটির বাবা বায়েজিদ হোসেন বলেন, মেয়ে দুটি হাত ছাড়াই জন্ম নেওয়ার পর তাঁকে নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না। মেয়েটি লেখাপড়া করতে পারবে, এমনটা ভাবতেও পারেননি তাঁরা। নিজের প্রয়োজনীয় কাজগুলো কীভাবে সামলাবে, তা নিয়েও চিন্তা ছিল। এখন মেয়ের অর্জনে তাঁরা গর্বিত।


আরও পড়ুন

কৃষি গুচ্ছের ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর, আসন ৩৮০৫ ২০ নভেম্বর ২০২৬ কৃষি গুচ্ছের ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর, আসন ৩৮০৫



শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Education নিয়ে আরও পড়ুন