https://newsbdc.com/education/mw96uswt6u
সরকারি কলেজে পদায়ন পেলেন ৪৫তম বিসিএসের ৩৩৯ প্রভাষক
৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়া ৩৩৯ জন প্রভাষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাঁদের আগামী ১২ নভেম্বরের মধ্যে নির্ধারিত কর্মস্থলে যোগদান করতে হবে।
রোববার (৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে তাঁদের কর্মস্থল নির্ধারণ করা হয়। সোমবার (৯ নভেম্বর) প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন
এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন ১ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে ৩৯৮ জনকে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়।
পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী নবনিয়োগ পাওয়া প্রভাষকেরা বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বরাবর যোগদান করেন। এরপর ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত আট দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন করেন তাঁরা। প্রশিক্ষণ শেষে ৩৩৯ জনকে বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন
বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর ২০২৬
প্রজ্ঞাপনে পদায়ন পাওয়া প্রভাষকদের ১২ নভেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের যোগদানের বিষয়ে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) জানাতে হবে।
এ ছাড়া পদায়ন পাওয়া প্রভাষকদের নিজ নিজ কর্মস্থলে অন্তত দুই বছর দায়িত্ব পালন করতে হবে। এ সময়ের মধ্যে অন্যত্র বদলির কোনো আবেদন বিবেচনা করা হবে না।
আরও পড়ুন
ঢাকা কলেজের সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস শিক্ষামন্ত্রীর ২০ নভেম্বর ২০২৬
বেতন-ভাতা উত্তোলনে কোনো জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট প্রভাষকেরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে সংযুক্ত হিসেবে গণ্য হবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।