ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
শিক্ষা

‘একাত্ম–২১’ আয়োজনে মাতবে যবিপ্রবি, মঞ্চে আর্টসেল-হাইওয়ে

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২: ৩৩
‘একাত্ম–২১’ আয়োজনে মাতবে যবিপ্রবি, মঞ্চে আর্টসেল-হাইওয়ে
সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই দিনব্যাপী কেন্দ্রীয় বিদায়ী সংবর্ধনা ‘একাত্ম–২১’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড আর্টসেল ও হাইওয়ে। পাশাপাশি মঞ্চে থাকবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিএসটিইউ) সংগীত সংগঠন পিএসটিইউ মিউজিক ক্লাব।

আগামী ১১ ও ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে এ আয়োজন। দুই দিনের অনুষ্ঠানে থাকছে নানা সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজকদের প্রত্যাশা, শিল্পীদের পরিবেশনায় উৎসবমুখর হয়ে উঠবে পুরো ক্যাম্পাস।

আরও পড়ুন

এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন ১ ঘণ্টা আগে এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন

আয়োজকেরা জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেবেন।

আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, সংবর্ধনায় অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় ছিল ৭ নভেম্বর ২০২৬। নিবন্ধন ছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন

বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর ২০২৬ বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী

অনুষ্ঠান আয়োজনের আহ্বায়ক মৃন্ময় মণ্ডল বলেন, প্রিয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য এবারের বিদায়ী সংবর্ধনায় স্মরণীয় ও ব্যতিক্রমী আয়োজন উপহার দিতে চান তাঁরা। পুরো অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করাই তাঁদের মূল লক্ষ্য।

আরও পড়ুন

ঢাকা কলেজের সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস শিক্ষামন্ত্রীর ২০ নভেম্বর ২০২৬ ঢাকা কলেজের সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস শিক্ষামন্ত্রীর

তিনি আরও বলেন, দেশের জনপ্রিয় দুই ব্যান্ড আর্টসেল ও হাইওয়ের পরিবেশনার কারণে বিপুলসংখ্যক দর্শক-শ্রোতার সমাগম হতে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ এবং আয়োজক ব্যাচ ২০২২–২৩-কে সার্বিক সহযোগিতার অনুরোধ জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, এবারের কেন্দ্রীয় বিদায়ী সংবর্ধনার নাম দেওয়া হয়েছে ‘একাত্ম–২১’। এর আগে গত বছর ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ‘ঋদ্ধ–২০’ নামে অনুষ্ঠিত হয়েছিল।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Education নিয়ে আরও পড়ুন