https://newsbdc.com/education/mwago8bg9z
জাবিতে প্রকৃতি ও পরিবেশ নিয়ে দিনব্যাপী উৎসব
তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সচেতনতা বাড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজন করা হচ্ছে দিনব্যাপী ‘PHP Family Presents Nature Fest 2.0-2026’। আগামী ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এ উৎসব। এতে বিভিন্ন বয়স ও শিক্ষাগত পর্যায়ের শিক্ষার্থীদের জন্য থাকছে আটটি প্রতিযোগিতা ও কার্যক্রম।
সোমবার (৯ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় উৎসবের আয়োজক সংগঠন নেচার কনজারভেশন ইনিশিয়েটিভ (এনসিআই)। PHP Family-এর টাইটেল স্পন্সরশিপে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন।
আরও পড়ুন
এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন ১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরি এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল মনোভাব গড়ে তোলাই উৎসবের মূল লক্ষ্য। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, গবেষণা, উদ্ভাবন ও পরিবেশবান্ধব বাস্তব উদ্যোগে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে।
উৎসবে থাকছে ফটোগ্রাফি প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, পোস্টার উপস্থাপনা, তাৎক্ষণিক বক্তৃতা, পরিবেশবিষয়ক প্রকল্প প্রদর্শনী, ট্রেজার হান্টিং এবং পরিবেশবিষয়ক প্রবন্ধ রচনা প্রতিযোগিতা।
আরও পড়ুন
বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর ২০২৬
আয়োজকেরা জানান, পোস্টার উপস্থাপনা ও পরিবেশবিষয়ক প্রকল্প প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশের বিভিন্ন সমস্যা, সেগুলোর সম্ভাব্য সমাধান এবং নিজেদের উদ্ভাবনী ধারণা তুলে ধরতে পারবেন।
তাঁদের প্রত্যাশা, এ উৎসব শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং পরিবেশ সচেতনতা, সৃজনশীলতা ও ইতিবাচক সামাজিক পরিবর্তনের কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।