https://newsbdc.com/education/mwbtuqewzp
পেছাল রাবির ভর্তি পরীক্ষা, নতুন সূচি ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি। নতুন সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির সভায় পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন
এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন ১ ঘণ্টা আগে
উপাচার্য জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশের পর আবেদনের জন্য নতুন করে ৫ থেকে ৭ দিন সময় দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য।
আবেদনের যোগ্যতা
আরও পড়ুন
বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর ২০২৬
২০২৬-২৭ শিক্ষাবর্ষে মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান—উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০।
অন্যদিকে, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।