https://newsbdc.com/education/mwji1lh12y
মাসব্যাপী বিজয় উৎসবের আয়োজন করছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন
মহান বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী বিজয় উৎসবের আয়োজন করবে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্র সংগঠনটির পক্ষ থেকে ‘বিজয় উৎসব-২০২৬’ ঘোষণা করা হয়।
আরও পড়ুন
এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন ১ ঘণ্টা আগে
ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত আরিফের সভাপতিত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা।
আরও পড়ুন
বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর ২০২৬
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে সৈকত আরিফ বলেন, মহান মুক্তিযুদ্ধ এ অঞ্চলের জনগণের সংগ্রামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে রাষ্ট্র গঠনের লক্ষ্যে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
কিন্তু সেই আকাঙ্ক্ষিত রাষ্ট্র আমরা এখনো গড়ে তুলতে পারিনি। সেই আকাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তুলতে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। এজন্য আমরা মাসব্যাপী বিজয় উৎসব আয়োজন করছি। মুক্তিযুদ্ধের একমুখী যে বয়ান আওয়ামী লীগ তৈরি করেছিল তার বাইরে এই আয়োজনের মাধ্যমে মুক্তিযুদ্ধে জনগণের প্রকৃত আকাঙ্ক্ষাকে আমরা ছড়িয়ে দিতে চাই।
আরও পড়ুন
ঢাকা কলেজের সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস শিক্ষামন্ত্রীর ২০ নভেম্বর ২০২৬
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ নানা ধরনের সহিংসতা সৃষ্টি করছে। সরকারকে এই ধরনের সহিংসতা আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে রোধ করে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জুলাই গণহত্যার সুষ্ঠু বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে।
আরও পড়ুন
কৃষি গুচ্ছের ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর, আসন ৩৮০৫ ২০ নভেম্বর ২০২৬
মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, বিজয়ের মাসের প্রথম প্রহরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধন ঘোষণা, ‘মুক্তিযুদ্ধ : জাতীয় মুক্তির সংগ্রাম ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভার আয়োজন, একইভাবে ‘মুক্তিযুদ্ধ : জনযুদ্ধের গণবয়ান’ শীর্ষক আলোচনা সভা, ‘মুক্তিযুদ্ধে জনগণের আকাঙ্ক্ষা : কোন পথে বাংলাদেশ?’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা, মুক্তিযুদ্ধবিষয়ক ৩টি চলচ্চিত্র প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, কুইক কুইজ, উন্মুক্ত ক্যানভাস, মুক্তিযুদ্ধে সংগঠিত গণহত্যার চিত্র প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা সম্মাননা, বিজয় কনসার্ট, শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মহব্বত হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক আরমানুল হক, আল-আমিন রহমান, দপ্তর সম্পাদক তুহিন ফরাজী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়া প্রমুখ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।