ছবি ভিডিও মতামত
সর্বশেষ
অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না বিচারকরা: সুপ্রিম কোর্ট ১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান পাকিস্তানে পৌঁছালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা মঙ্গলবার স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী নিজেদের উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার বাংলাদেশের জনগণের: চীন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিনোদন

দিদার বিরুদ্ধে বাবার কাছে নালিশ রাহার, ফোন করে জবাব চাইলেন রণবীর

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৮: ২৫
দিদার বিরুদ্ধে বাবার কাছে নালিশ রাহার, ফোন করে জবাব চাইলেন রণবীর
সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর কাপুর ও তাঁর মেয়ে রাহার সম্পর্ক যে কতটা মধুর, তারই এক মজার ঘটনা সামনে এনেছেন অভিনেত্রী নীতু কাপুর। মেয়ের সঙ্গে প্রতিদিন রাতে বিশেষ সময় কাটান রণবীর। সারা দিনে কী ঘটেছে, কোন ঘটনায় আনন্দ পেয়েছে আর কোন ঘটনায় মন খারাপ হয়েছে—ঘুমাতে যাওয়ার আগে মেয়ের কাছে জানতে চান সবকিছু। আর সেই কথোপকথনেই একদিন দিদা নীতু কাপুরের বিরুদ্ধে বাবার কাছে নালিশ করে বসে ছোট্ট রাহা।

আরও পড়ুন

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ১৩ ঘণ্টা আগে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সম্প্রতি মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানির সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নীতু কাপুর। সেখানে ছেলে রণবীর ও নাতনি রাহার সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে তাদের প্রতিদিনের এই মিষ্টি অভ্যাসের কথা জানান তিনি।

নীতু কাপুর বলেন, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে রণবীর মেয়েকে দুটি প্রশ্ন করেন। সারা দিনে কোন ঘটনা রাহাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে এবং কোন ঘটনায় তার মন খারাপ হয়েছে। ছোট্ট রাহাও নিজের মতো করে এসব প্রশ্নের উত্তর দেয়। বাবা-মেয়ের এমন কথোপকথন বেশ উপভোগ করেন নীতু।

তবে একদিন এই রাতের আলাপেই ঘটে মজার ঘটনা। নীতু জানান, একবার তিনি আরতি করছিলেন। ওই সময় কোনোভাবে রাহার মাথায় ধাক্কা লাগে। এতে মন খারাপ হয় ছোট্ট মেয়েটির। পরে রাতে বাবার কাছে দিনের খারাপ লাগার ঘটনা বলতে গিয়ে দিদার বিরুদ্ধে নালিশ করে রাহা।

আরও পড়ুন

লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬ লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা

মেয়ের কাছ থেকে ঘটনা শুনে সঙ্গে সঙ্গে মাকে ফোন করেন রণবীর। নীতু কাপুরের ভাষ্য অনুযায়ী, ফোন করে রণবীর বলেন, ‘মা, তুমি আমার মেয়ের মাথায় মেরেছ!’

ছেলের এমন অভিযোগ শুনে নিজের অবস্থান ব্যাখ্যা করেন নীতু। তিনি জানান, তখন তিনি আরতি করছিলেন। সেই সময় রাহা নিচে আসতে গিয়ে মাথায় ধাক্কা খেয়েছিল। ইচ্ছাকৃতভাবে নাতনিকে আঘাত করার কোনো ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ ১৯ নভেম্বর ২০২৬ বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ

নীতু কাপুরের এই বক্তব্য সামনে আসার পর বাবা-মেয়ের সম্পর্কের পাশাপাশি রাহার দুষ্টুমিও আলোচনায় এসেছে। মেয়ের ছোটখাটো অভিযোগও যে গুরুত্ব দিয়ে শোনেন রণবীর, সেই বিষয়টিই উঠে এসেছে ঘটনাটিতে।


বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cinema নিয়ে আরও পড়ুন