https://newsbdc.com/feature/mwop63e68k
দল বেঁধে সমুদ্র অভিমুখে ১০ কোটি কাঁকড়া, প্রজননই মূল রহস্য
অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে ১০ কোটির বেশি লাল কাঁকড়া দল বেঁধে বনের ভেতর থেকে সমুদ্রের দিকে যাত্রা শুরু করেছে। প্রতিবছর বর্ষা মৌসুমের শুরুতে দেখা যায় এই বিস্ময়কর দৃশ্য। বন, সড়ক ও সেতু পেরিয়ে লাখ লাখ কাঁকড়ার এমন সম্মিলিত যাত্রায় অনেক সময় পুরো রাস্তা ঢেকে যায়।
আরও পড়ুন
ইতালির স্বপ্ন দেখিয়ে পাকিস্তানে নির্যাতন, লিবিয়া হয়ে মানবপাচার ১৬ নভেম্বর ২০২৬
কিন্তু কেন প্রতিবছর একই সময়ে এত কাঁকড়া একসঙ্গে সমুদ্রের দিকে ছুটে যায়? এর পেছনে রয়েছে তাদের প্রজননপ্রক্রিয়া। অস্ট্রেলিয়ার পার্কস কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদের অবস্থান ও জোয়ার-ভাটার ওপর নির্ভর করে এই যাত্রার সময় নির্ধারিত হয়। সাধারণত চাঁদের শেষ চতুর্থাংশে, যখন জোয়ারের পানি নামতে থাকে, তখন সূর্য ওঠার আগেই স্ত্রী কাঁকড়াগুলো সমুদ্রে ডিম ছাড়ে। এ কারণেই বছরের নির্দিষ্ট সময়ে তারা বন ছেড়ে সমুদ্রের দিকে যায়।
ভারত মহাসাগরের প্রত্যন্ত দ্বীপ ক্রিসমাস আইল্যান্ড ইন্দোনেশিয়ার দক্ষিণে প্রায় ৩৫০ কিলোমিটার এবং অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে এক হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থিত। কাঁকড়াদের এই বিশাল যাত্রা নির্বিঘ্ন করতে স্থানীয় পরিবেশকর্মীদের কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি নিতে হয়।
আরও পড়ুন
হত্যাচেষ্টা মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত ১৬ নভেম্বর ২০২৬
ক্রিসমাস আইল্যান্ড ন্যাশনাল পার্কের ব্যবস্থাপক ক্রিস চার্ট্রেস বলেন, এই অসাধারণ দৃশ্য দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা দ্বীপটিতে আসেন।
তিনি জানান, লাল কাঁকড়ার সংখ্যা বৃদ্ধিতে দীর্ঘদিনের সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে ইয়েলো ক্রেজি অ্যান্ট বা হলুদ পাগল পিঁপড়া নিয়ন্ত্রণ করা ছিল অত্যন্ত জরুরি। কারণ, এই পিঁপড়া লাল কাঁকড়ার অন্যতম প্রধান শত্রু।
আরও পড়ুন
সাতকানিয়ায় পুকুরে মাদরাসার শিক্ষাসফরের বাস, নি/হত ২ ৭ নভেম্বর ২০২৬
বিরক্ত বা উত্তেজিত হলে অস্বাভাবিক দ্রুত ছোটাছুটি করে বলে এদের নাম হয়েছে ‘ক্রেজি অ্যান্ট’ বা পাগল পিঁপড়া। একসময় এসব পিঁপড়া কাঁকড়ার গর্ত দখল করে দ্বীপের কয়েক কোটি লাল কাঁকড়ার আবাসস্থল নষ্ট করেছিল। এতে বিপুলসংখ্যক কাঁকড়া আবাসস্থল হারায়।
পরে পিঁপড়া নিয়ন্ত্রণসহ বিভিন্ন সংরক্ষণ উদ্যোগের ফলে লাল কাঁকড়ার সংখ্যা আবার বাড়তে শুরু করে। পরিবেশকর্মীদের হিসাব অনুযায়ী, একসময় দ্বীপটিতে কাঁকড়ার সংখ্যা ছিল প্রায় পাঁচ কোটি। বর্তমানে তা বেড়ে ১০ কোটির বেশি হয়েছে।
আরও পড়ুন
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরি, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের ১৬ নভেম্বর ২০২৬
ক্রিস চার্ট্রেসের মতে, কাঁকড়ার সংখ্যা বৃদ্ধি তাদের সুস্থভাবে টিকে থাকার ইঙ্গিত। দ্বীপের বাস্তুতন্ত্র রক্ষায়ও লাল কাঁকড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা বনভূমির ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। ফলে কাঁকড়ার সংখ্যা ও স্বাস্থ্য ভালো থাকলে উপকৃত হয় পুরো দ্বীপের পরিবেশ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।