ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা
আন্তর্জাতিক

মার্কিন সামরিক বাহিনীতে রদবদল, দায়িত্ব থেকে সরানো হলো জেনারেল সিলভিয়াকে

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১: ১৫
মার্কিন সামরিক বাহিনীতে রদবদল, দায়িত্ব থেকে সরানো হলো জেনারেল সিলভিয়াকে
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাবিদ লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। ইরানে নতুন করে হামলার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবেচনায় থাকার মধ্যেই এ সিদ্ধান্তের খবর সামনে এসেছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, জয়েন্ট চিফস অব স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন সিলভিয়া। সামরিক মহলে গুরুত্বপূর্ণ এই পদটি ‘জে-৫’ নামে পরিচিত।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা: জেটের ৯ আরোহীর সবাই নিহত ১৯ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা: জেটের ৯ আরোহীর সবাই নিহত

প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে এপি জানায়, সিলভিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও এর কারণ প্রকাশ করা হয়নি। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তথ্য দিয়েছেন।

হেগসেথের দায়িত্বকালে ‘জে-৫’ পদ থেকে সরিয়ে দেওয়া দ্বিতীয় জেনারেল সিলভিয়া। এর আগে গত বছরের অক্টোবরে লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকেও ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

দিল্লিতে দূষণবিরোধী অভিযান, এক দিনেই দেড় হাজার গাড়ি ফেরত ২০ ঘণ্টা আগে দিল্লিতে দূষণবিরোধী অভিযান, এক দিনেই দেড় হাজার গাড়ি ফেরত

এদিকে জয়েন্ট স্টাফের এক মুখপাত্র সিলভিয়ার ৩২ বছরের সামরিক সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাঁর ও তাঁর পরিবারের মঙ্গল কামনা করেছেন।

সিলভিয়াকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

International নিয়ে আরও পড়ুন