ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যাঙ্ককে বাংলাদেশকে আশ্বাস, নিশ্চিত নয় অর্থায়ন বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি দেশের ৭০ পৌরসভায় ৩০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের
আন্তর্জাতিক

কানাডার সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের শঙ্কা বাড়ার আশঙ্কা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১১: ১৯
কানাডার সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের শঙ্কা বাড়ার আশঙ্কা
সংগৃহীত

কানাডার আলবার্টা প্রদেশের গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণকেন্দ্র কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের খবর পাওয়া গেছে। তবে নিহত ও আহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। পরিস্থিতির অবনতি হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ১ ঘণ্টা আগে বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস

সংবাদ সম্মেলনে ম্যাকগুইন্টি জানান, কানাডীয় সশস্ত্র বাহিনী স্থানীয় জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। তিনি পরিস্থিতিকে ‘অত্যন্ত নাজুক’ বলে উল্লেখ করেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সামরিক সদস্য ও অন্যদের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুন

ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের ৩ ঘণ্টা আগে ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের

কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণকেন্দ্র। কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের তথ্য অনুযায়ী, সেখানে নিয়মিত সরাসরি গোলাবারুদ ব্যবহার করে মহড়া ও প্রশিক্ষণ পরিচালিত হয়। স্বাভাবিক সময়ে ঘাঁটিটিতে প্রায় ৬৯০ জন সামরিক কর্মকর্তা ও সদস্য এবং ৩০০ জন বেসামরিক কর্মী নিয়োজিত থাকেন।

ওয়েনরাইট মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং সামরিক ঘাঁটির নিরাপত্তা সীমানা পেরিয়ে আশপাশের লোকালয়েও পৌঁছে যায়। স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করে।

আরও পড়ুন

জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের ৩ ঘণ্টা আগে জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের

আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ ঘটনাটিকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। পরিস্থিতি মোকাবিলা ও ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে প্রাদেশিক সরকার কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলে জানান তিনি।

উদ্ধার অভিযান নির্বিঘ্ন রাখতে সাধারণ মানুষকে অগ্নিকাণ্ডের আশপাশের এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি ফায়ার সার্ভিস ও জরুরি সেবাদানকারী যানবাহনের চলাচলের জন্য রাস্তা খালি রাখার অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন