ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যাঙ্ককে বাংলাদেশকে আশ্বাস, নিশ্চিত নয় অর্থায়ন বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি দেশের ৭০ পৌরসভায় ৩০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের
আন্তর্জাতিক

ফ্রান্সজুড়ে দাঙ্গা-লুটপাট, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ম্যাক্রোঁর

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০: ১৯
ফ্রান্সজুড়ে দাঙ্গা-লুটপাট, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ম্যাক্রোঁর
সংগৃহীত

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও বিভিন্ন সরকারি সেবার মান নিয়ে অসন্তোষের জেরে ফ্রান্সজুড়ে বিক্ষোভের পর দাঙ্গা ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একই সঙ্গে সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার ব্যাপক বিক্ষোভের পর রোববার (১৮ অক্টোবর) রাজধানী প্যারিসসহ বিভিন্ন এলাকায় আবারও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়।

আরও পড়ুন

বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ১ ঘণ্টা আগে বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস

এলিসি প্রাসাদ থেকে দেওয়া এক ভাষণে ম্যাক্রোঁ বিক্ষোভকারীদের পরিস্থিতি আরও উত্তপ্ত না করার আহ্বান জানান। তিনি বলেন, ‘এ ঘটনার পর আমরা সবাই ক্ষোভ ও লজ্জা অনুভব করছি।’

প্রতিবেদন অনুযায়ী, জ্বালানির মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং স্কুলসহ বিভিন্ন সরকারি সেবার অবনতির প্রতিবাদে শনিবার ফ্রান্সজুড়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভের বেশির ভাগ শান্তিপূর্ণ থাকলেও পরে বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

ম্যাক্রোঁ বলেন, বিক্ষোভকারীদের যৌক্তিক দাবি এবং ভাঙচুর ও লুটপাটে জড়িত ব্যক্তিদের কর্মকাণ্ডকে আলাদা করে দেখতে হবে। তাঁর ভাষায়, এ ধরনের লাগামহীন সহিংসতার কোনো যুক্তি নেই। যারা এতে জড়িত, তাদের বিচারের মুখোমুখি হতে হবে।

আরও পড়ুন

ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের ৩ ঘণ্টা আগে ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতার ঘটনায় প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিস ও মার্সেইসহ বিভিন্ন শহরে কালো পোশাক ও মুখোশ পরা ব্যক্তিদের ভাঙচুর চালাতে দেখা গেছে। তাদের কেউ কেউ গাড়ি ও ভবনে আগুন ধরিয়ে দেয়। রোববার প্যারিস ও লিওঁর কয়েকটি এলাকায় বিক্ষোভের তীব্রতা কম থাকলেও লুটপাট ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন

জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের ৩ ঘণ্টা আগে জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, রোববার প্যারিসে কয়েক শ মানুষের ওপর কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ সময় বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে বোতল ও পাথর ছোড়েন।

লিমোজ শহরে শনিবার বিক্ষোভকারীদের লাগানো আগুনে ঊনবিংশ শতকে নির্মিত ঐতিহাসিক সিটি হলের বড় অংশ পুড়ে যায়। আগুনে ভবনটির ঘড়ির টাওয়ার ও ছাদ ধসে পড়ে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও দুঃখের সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ভবনের কাছে অ্যানেইসে নামের এক নারী বলেন, সরকারের ওপর ক্ষুব্ধ হয়ে ঐতিহ্যবাহী ভবন ধ্বংস করা কোনোভাবেই কাম্য নয়। এতে সবার ক্ষতি হচ্ছে। জেরার্ড নামের আরেক ব্যক্তি ঘটনাটিকে ভয়াবহ ও অবিশ্বাস্য বলে মন্তব্য করেন।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অক্টোবর ৪ ঘণ্টা আগে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অক্টোবর

ম্যাক্রোঁ জানিয়েছেন, দোকানপাট ও সরকারি ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও মেয়ররা বিভিন্ন পদক্ষেপ নেবেন। বিক্ষোভ মোকাবিলায় পুলিশের ভূমিকা নিয়েও পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবারের সহিংসতায় প্রায় এক হাজার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন