ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা
আন্তর্জাতিক

মার্কিন পারমাণবিক গবেষণাগারে আ/গু/ন, আহত ১

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১৩: ০৯
মার্কিন পারমাণবিক গবেষণাগারে আ/গু/ন, আহত ১
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট সাভানা রিভার সাইটের (এসআরএস) একটি গবেষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় দেশটির সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে অবস্থিত স্থাপনাটিতে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মার্কিন জ্বালানি বিভাগের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি প্রোটোকল চালু করা হয়। জরুরি কার্যক্রমে সরাসরি যুক্ত নন—এমন কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়। পাশাপাশি স্থাপনাটিতে নতুন যানবাহনের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা: জেটের ৯ আরোহীর সবাই নিহত ১৯ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা: জেটের ৯ আরোহীর সবাই নিহত

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত স্থাপনার বাইরে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যালোচনা ও তেজস্ক্রিয়তা জরিপের পর বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়। বৃহস্পতিবার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরুর অনুমতিও দেওয়া হয়।

আরও পড়ুন

দিল্লিতে দূষণবিরোধী অভিযান, এক দিনেই দেড় হাজার গাড়ি ফেরত ২০ ঘণ্টা আগে দিল্লিতে দূষণবিরোধী অভিযান, এক দিনেই দেড় হাজার গাড়ি ফেরত

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগুনটি একটি কক্ষের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে আগুনের ঘটনায় তেজস্ক্রিয় পদার্থ নির্গমন এবং একজন কর্মীর সামান্য আহত হওয়ার যে তথ্য প্রকাশিত হয়েছে, সেগুলো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া প্রয়োজন।

পারমাণবিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ স্থাপনা

১৯৫০-এর দশকে স্নায়ুযুদ্ধের সময় প্রতিষ্ঠিত সাভানা রিভার সাইট যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ঐতিহাসিকভাবে এখানে পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় প্লুটোনিয়াম ও ট্রিটিয়াম উৎপাদন করা হতো।

আরও পড়ুন

প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে বুলগেরিয়া ২০ ঘণ্টা আগে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে বুলগেরিয়া

বর্তমানে এই স্থাপনায় ট্রিটিয়াম প্রক্রিয়াজাতকরণ, পারমাণবিক উপকরণ ব্যবস্থাপনা, তেজস্ক্রিয় বর্জ্য শোধন এবং পরিবেশগত পুনর্বাসনসংক্রান্ত কাজ পরিচালিত হয়। যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভান্ডার রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণ কার্যক্রমেও স্থাপনাটির ভূমিকা রয়েছে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

International নিয়ে আরও পড়ুন