https://newsbdc.com/international/mwbtz2q2ng
চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলো ইমরান খানকে, ডান চোখের দৃষ্টিশক্তি কমেছে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য মঙ্গলবার গভীর রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা শেষে বুধবার আবারও তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানকে চোখের পরীক্ষার জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে জানা গেছে, তার ডান চোখের দৃষ্টিশক্তি আরও কমেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা জানান, ইমরান খানের রক্তচাপজনিত কিছু সমস্যা হয়েছিল। রাতে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়।
ইমরান খানের আইনজীবীরা জানিয়েছেন, কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত আগস্টের পর এই প্রথম তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার খবর পাওয়া গেল।
আরও পড়ুন
হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬
এদিকে, ইমরান খানের দল জানিয়েছে, পাকিস্তানের একটি আদালত কারা কর্তৃপক্ষকে তার আইনজীবী দল ও স্ত্রীকে সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি হন। তিন বছরেরও বেশি সময় ধরে তিনি কারাবন্দি। তার বিরুদ্ধে করা মামলাগুলোর বেশির ভাগ দণ্ডাদেশ স্থগিত বা বাতিল হয়েছে এবং কয়েকটির আপিল এখনো বিচারাধীন। ইমরান খান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে। তবে পাকিস্তান সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
আরও পড়ুন
মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬
অন্যদিকে, ইমরান খানের দলের ডেপুটি চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকেও মঙ্গলবার লাহোরের একটি কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।