ছবি ভিডিও মতামত
সর্বশেষ
জিগাতলায় কিশোর হত্যা: সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রতিদিন এক বাটি ওটস খেলে মিলবে যে ৫ উপকার রাষ্ট্রীয় বিমানে ফেরার কথা না বলে শেখ হাসিনার আত্মসমর্পণ করা উচিত: রিজভী গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় আসছে ৩ হাজার পরিবেশবান্ধব বাস স্বর্ণদ্বীপে সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেতা গ্রেপ্তার
আন্তর্জাতিক

মক্কাগামী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সৌদি আরব, ধ্বংসাবশেষ পড়ল দুই স্থানে

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৭: ১১
মক্কাগামী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সৌদি আরব, ধ্বংসাবশেষ পড়ল দুই স্থানে


বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬ ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ

সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে সাবুহা গ্রামে এবং প্রায় ২১ কিলোমিটার পূর্বে ওয়াদি আল-মাগামাস এলাকায় পড়েছে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওই অঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে সেগুলো শনাক্ত করে ভূপাতিত ও ধ্বংস করা হয়।

এর আগে মক্কা ও মদিনায় হামলার অভিযোগ বারবার অস্বীকার করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। তাদের দাবি, সৌদি আরবের পবিত্র এই দুই শহরকে লক্ষ্য করে তারা কোনো অভিযান চালায়নি। বরং সৌদি আরবের অন্যান্য অঞ্চলের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো তাদের হামলার লক্ষ্যবস্তু।

আরও পড়ুন

হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬ হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা

সর্বশেষ ঘটনার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হুথি গোষ্ঠী।

বৃহস্পতিবার ভোরে দেওয়া এক বিবৃতিতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ বলেছে, বেসামরিক স্থাপনায় এ ধরনের শত্রুতামূলক হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তাদের ভাষ্য, এটি হুথি গোষ্ঠীর বিপজ্জনক শত্রুতামূলক কর্মকাণ্ডের প্রতিফলন।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন