https://newsbdc.com/international/mwheemav12
নিউ অরলিন্সে প্রমোদতরিতে ট্যাংকারের ধাক্কা, ক্ষতি ১০ লাখ ডলারের বেশি
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বন্দরের থালিয়া স্ট্রিট টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। ‘আটলান্টিক অ্যাসফাল্ট’ নামের একটি ট্যাংকার নোঙর করে থাকা ‘আমেরিকান হেরিটেজ’ নামের প্রমোদতরিতে ধাক্কা দেয়। এতে প্রমোদতরিটি একদিকে কাত হয়ে প্রায় ডুবে যাওয়ার উপক্রম হয়।
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
দুর্ঘটনার সময় প্রমোদতরিটিতে আনুমানিক ১২৯ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুই নৌযানে থাকা সবাই নিরাপদে রয়েছেন। এ ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শুক্রবার রাতে ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ট্যাংকারটির মালিক প্রতিষ্ঠান নেভ শিপিং এসএ এবং পরিচালনাকারী প্রতিষ্ঠান থমে শিপ ম্যানেজমেন্ট পিটিই লিমিটেডকে বিবাদী করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, নোঙর করে থাকা প্রমোদতরির সঙ্গে সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ট্যাংকারটি। এতে বন্দরের সম্পত্তির ১০ লাখ ডলারের বেশি ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো নিরূপণ করা হয়নি।
আরও পড়ুন
হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬
বন্দর কর্তৃপক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিদর্শন ও মেরামতসহ সংশ্লিষ্ট ব্যয় আদায়ে ক্ষতিপূরণ চেয়েছে। পাশাপাশি ক্ষতিপূরণের অর্থ আদায়ে ট্যাংকারটি জব্দ করে বিক্রির আবেদনও জানিয়েছে।
এদিকে, ট্যাংকারটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ওএসএম থমে জানিয়েছে, জাহাজের সব নাবিক নিরাপদে আছেন। দুর্ঘটনার পর ট্যাংকারটিকে প্রমোদতরি থেকে আলাদা করে নিরাপদে নোঙর করা হয়েছে। প্রতিষ্ঠানটি তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।