https://newsbdc.com/international/mwheig1y6d
বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ছয় ড্রোন হামলার দাবি ইরানের
বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। রোববার (১৫ নভেম্বর) সকালে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই দফায় সম্ভাব্য হামলার সতর্কতা জারির পর এ দাবি করে ইরান।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ঘাঁটিতে থাকা মার্কিন রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের ইরানে হামলার জবাবে এটি দ্বিতীয় দফার অভিযান। এর আগে দুই দিন আগেও মার্কিন একটি রাডার লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান।
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
আইআরজিসি আরও জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত দ্বিতীয় দফার হামলায় লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড হরমুজ প্রণালি বন্ধ থাকার কথা উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র পরবর্তী সময়ে নতুন করে হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে।
এ ছাড়া জাহাজের নিরাপত্তার কথা বলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে তেল চোরাচালানের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে আইআরজিসি। তাদের দাবি, নিজেদের ব্যর্থতা আড়াল করতেই ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন
হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬
আইআরজিসি আরও দাবি করেছে, তারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে এবং বাহরাইনে আগের হামলার তুলনায় এবার বেশি ড্রোন ব্যবহার করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে প্রণালিটি পুনরায় চালু করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।