ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ
জীবনযাপন

লেবু-পানি কিডনির জন্য উপকারী, নাকি ক্ষতিকর?

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ২০: ৩০
লেবু-পানি কিডনির জন্য উপকারী, নাকি ক্ষতিকর?

বিশেষজ্ঞদের মতে, পরিমিত লেবু-পানি সুস্থ মানুষের কিডনির জন্য উপকারী হতে পারে। তবে যাঁদের আগে থেকেই কিডনির রোগ রয়েছে, তাঁদের ক্ষেত্রে এটি সব সময় নিরাপদ নয়।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরা হয়েছে।

নভি মুম্বাইয়ের খারঘরের মেডিকভার হাসপাতালের ডায়েটেটিক্স বিভাগের প্রধান ডা. রাজেশ্বরী পান্ডার মতে, পরিমিত পরিমাণে লেবু-পানি পান করলে সুস্থ মানুষের কিডনির জন্য উপকার হতে পারে।

আরও পড়ুন

ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা ২ ঘণ্টা আগে ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা

তিনি জানান, লেবুতে থাকা সাইট্রেট কিডনিতে পাথর তৈরি হওয়া প্রতিরোধে সহায়তা করতে পারে। বিশেষ করে ক্যালসিয়াম অক্সালেট পাথর গঠনের ঝুঁকি কমাতে এটি ভূমিকা রাখে। পাশাপাশি কিডনির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে শরীরে পর্যাপ্ত পানির উপস্থিতি জরুরি। তাই লেবু-পানি হোক কিংবা সাধারণ পানি—পর্যাপ্ত তরল গ্রহণ গুরুত্বপূর্ণ।

তবে লেবু-পানি সবার জন্য সমানভাবে উপকারী নয় বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। একই হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট ডা. অমিত নাগারিক জানান, যাঁদের আগে থেকেই কিডনির রোগ রয়েছে, তাঁদের লেবু-পানি পান করার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।

আরও পড়ুন

বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা ২০ নভেম্বর ২০২৬ বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা

বিশেষ করে জটিল বা অগ্রসর পর্যায়ের কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দৈনিক তরল গ্রহণের পরিমাণ সীমিত রাখতে হতে পারে। এ ছাড়া কিডনি দুর্বল হলে শরীর থেকে পটাশিয়াম যথাযথভাবে বের হতে সমস্যা হতে পারে। ফলে রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

অতিরিক্ত লেবু-পানিতে যেসব সমস্যা হতে পারে

পরিমিত পরিমাণে লেবু-পানি পান করা উপকারী হতে পারে। তবে অতিরিক্ত পান করলে অ্যাসিড রিফ্লাক্স বা বুক জ্বালাপোড়া, পাকস্থলীতে অস্বস্তি এবং দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

নানান কাজে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম জেলি ২০ নভেম্বর ২০২৬ নানান কাজে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম জেলি

ডা. রাজেশ্বরী পান্ডা অতিরিক্ত লেবুর রস পান করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, বেশি পরিমাণ সাইট্রিক অ্যাসিড পাকস্থলীতে জ্বালাপোড়া তৈরি করতে পারে এবং দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, লেবু-পানিকে কিডনির রোগের চিকিৎসা কিংবা কিডনিতে পাথর প্রতিরোধের নিশ্চিত উপায় মনে করা ঠিক নয়। এটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। তবে কিডনির সমস্যা থাকলে নিয়মিত লেবু-পানি পান শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

জীবনযাপন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

জীবনযাপন নিয়ে আরও পড়ুন