ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ
জীবনযাপন

শীত ও বায়ুদূষণে শিশুদের শ্বাসতন্ত্রের ঝুঁকি, সতর্ক থাকবেন যেসব লক্ষণে

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ২০: ০২
শীত ও বায়ুদূষণে শিশুদের শ্বাসতন্ত্রের ঝুঁকি, সতর্ক থাকবেন যেসব লক্ষণে


ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর মাসে তাপমাত্রার পরিবর্তন, বাতাসের চলাচল কমে যাওয়া এবং দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় শিশুদের শ্বাসকষ্টের ঝুঁকি বাড়তে পারে। এ ছাড়া ঠাণ্ডা বাতাস ও মৌসুমি ভাইরাসও শ্বাসতন্ত্রের সমস্যার কারণ হতে পারে।

আরও পড়ুন

ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা ২ ঘণ্টা আগে ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা

কেন শিশুরা বেশি ঝুঁকিতে?

শিশুদের ফুসফুস ও রোগ প্রতিরোধব্যবস্থা এখনো বিকাশের পর্যায়ে থাকে। ফলে বাতাসে থাকা সূক্ষ্ম ধূলিকণা ও দূষিত উপাদান তাদের শ্বাসতন্ত্রে বেশি প্রভাব ফেলতে পারে। পিএম২.৫ ও পিএম১০-এর মতো ক্ষুদ্র দূষণকণা ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। নাইট্রোজেন ডাই-অক্সাইডের মতো দূষকও শ্বাসতন্ত্রে অস্বস্তি তৈরি করতে পারে।

আরও পড়ুন

বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা ২০ নভেম্বর ২০২৬ বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা

এ ছাড়া শিশুরা বাইরে খেলাধুলা ও দৌড়ানোর সময় দ্রুত শ্বাস নেয়। এতে দূষিত বাতাসের সংস্পর্শে আসার ঝুঁকি বাড়ে।

যেসব লক্ষণে সতর্ক হবেন

শিশুর শ্বাসতন্ত্রের সমস্যার ক্ষেত্রে নিচের লক্ষণগুলো দেখা দিতে পারে—

আরও পড়ুন

নানান কাজে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম জেলি ২০ নভেম্বর ২০২৬ নানান কাজে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম জেলি
  • দীর্ঘ সময় ধরে কাশি থাকা
  • শ্বাস নেওয়ার সময় শোঁ শোঁ শব্দ হওয়া
  • স্বাভাবিকের চেয়ে দ্রুত শ্বাস নেওয়া
  • বুকে অস্বস্তি বা ব্যথা
  • শ্বাস নিতে কষ্ট হওয়া
  • অস্বাভাবিক ক্লান্তি বা নিস্তেজ হয়ে পড়া

শিশুর শ্বাস নিতে খুব কষ্ট হলে, শ্বাসের সময় বুকের নিচের অংশ ভেতরের দিকে দেবে গেলে, ঠোঁট নীলচে হয়ে গেলে বা অস্বাভাবিক ঘুমঘুম ভাব দেখা দিলে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে।

শিশুর ফুসফুস সুরক্ষায় করণীয়

আরও পড়ুন

গাছ কেন মরে যাচ্ছে বুঝতে পারছেন না? রান্নাঘরের উপাদানেই নিন যত্ন ২০ নভেম্বর ২০২৬ গাছ কেন মরে যাচ্ছে বুঝতে পারছেন না? রান্নাঘরের উপাদানেই নিন যত্ন

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, শীত ও বায়ুদূষণের সময় কিছু সতর্কতা মেনে চললে শিশুদের ঝুঁকি কমানো সম্ভব।

  • বাইরে যাওয়ার আগে এলাকার বায়ুমান সূচক (একিউআই) দেখে নিন। দূষণের মাত্রা বেশি থাকলে শিশুর বাইরের খেলাধুলা ও শরীরচর্চা সীমিত রাখুন।
  • দূষণের মাত্রা বেশি থাকার সময় ঘরের জানালা বন্ধ রাখুন এবং ঘর পরিষ্কার রাখুন।
  • ঘরে ধুলাবালি জমতে দেবেন না।
  • মশার কয়েল, ধূপ, সিগারেটসহ যেকোনো ধরনের ধোঁয়া থেকে শিশুকে দূরে রাখুন।
  • শিশুকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করান এবং পর্যাপ্ত পানি ও সুষম খাবার দিন।
  • হাঁপানি বা অন্য শ্বাসতন্ত্রের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও ইনহেলার ব্যবহার করুন।
  • চিকিৎসকের পরামর্শে মৌসুমি ফ্লুর টিকা নেওয়া যেতে পারে।

শিশুর কাশি বা শ্বাসকষ্ট দীর্ঘস্থায়ী হলে কিংবা লক্ষণ বাড়তে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শীতের সময় দূষিত বাতাস ও সংক্রমণ থেকে শিশুদের যথাসম্ভব সুরক্ষিত রাখাই সুস্থ শ্বাসতন্ত্র বজায় রাখার অন্যতম উপায়।

জীবনযাপন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

জীবনযাপন নিয়ে আরও পড়ুন